News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বিরতি ভেঙে ফিরছেন অপূর্ব-বিন্দু জুটি!

বিরতি ভেঙে ফিরছেন অপূর্ব-বিন্দু জুটি!

ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও লাস্যময়ী আফসানা আরা বিন্দু। এই জুটি একসময় টিভি নাটকের দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করেছেন। তবে বহুদিন ধরে পর্দায় একসঙ্গে দেখা যায়নি এ জুটিকে।

অবশেষে বিরতি ভেঙে ফিরছেন অপূর্ব-বিন্দু।

তবে কোনো নাটকে নয়, তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে। নাম ‘হেডলাইন’।

এ বিষয়ে জানা গেছে, ‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকী সিরিজটির চিত্রনাট্য রচনা করছেন। পরিচালনা করবেন সালেহ সোবহান অনীম।

এ বিষয়ে আরও জানা যায়, সিরিজটিতে অপূর্ব ও বিন্দু ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন বর্তমান সময়ের হার্টথ্রব ইয়াশ রোহান। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য।  

একটি সূত্র জানায়, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর। এরপরেই শুটিংয়ে অংশ নেবেন।

সিরিজটিতে তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই গল্পে বিন্দুকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে পাবেন দর্শকরা। ইতোমধ্যেই চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন লাবণ্যে ভরা মিষ্টি হাসির এই অভিনেত্রী।  

আলোচিত বহু কাজের সঙ্গে এডিটর হিসেবে কাজ করেছেন সালেহ সোবহান অনীম। ‘হেডলাইন’ প্রসঙ্গে এখনই বিস্তারিত তথ্য জানাতে চান না।অনীম বলেন, চিত্রনাট্যের কাজ চলছে। আরও মাসখানেক সময় লাগবে। সবকিছু ঠিকঠাক হলে সিগন্যাল পেলেই শুটিংয়ে নামব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS