News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় মামলা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় মামলা

ঢাকা মহানগরের তেজগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে উত্তরের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয় নিশ্চিত করেন। 

তিনি বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় অজ্ঞাত তিন/চারজনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

এদিকে রাতেই মোসাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির ও মাসুদসহ কয়েকজন রাজধানীর তেজগাঁও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে স্টার হোটেলের পাশের একটি গলিতে  আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত মোসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়।সেখানে মুসাব্বির মারা যান। গুরুতর অবস্থায় রাতেই মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS