News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অংশ নেন। দীর্ঘ সময় বাইরে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

গণফোরাম সাধারণ সম্পাদক জানান, তার শারীরিক দুর্বলতা এবং ফুসফুসে সমস্যা, নিউমোনিয়া ধরা পড়েছে। শরীর খুবই দুর্বল।

দেশবাসীর কাছে ড. কামাল হোসেনের জন্য দোয়া চেয়েছেন মিজানুর রহমান।

১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন।তিনি বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS