News Headline :
‘সারা দেশে যদি এমন ১০-২০টি গ্রাউন্ড থাকত, ক্রিকেটের মান অন্য লেভেলে চলে যেত’ সকালে-বিকেলে বাড়ছে সোনার দাম প্রধানমন্ত্রীর আগমনে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ, কড়া নিরাপত্তা স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে আনিসুল-হাওলাদারের জাপার শোক নেতাকর্মীদের ভিড়ে আটকে পড়া অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান যুদ্ধে হুথিদের যোগদানে কি পাল্টে যাচ্ছে পাশার দান? ইরান থেকে শিগগিরই সরে আসবে যুক্তরাষ্ট্র: মার্কিন ভাইস প্রেসিডেন্ট তেলের দাম না বাড়ানো সরকারের বড় সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেল চোরাচালান ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
বসুন্ধরায় দোয়েল প্রপার্টিজের নতুন প্রকল্প, উদ্বোধনে আশরাফুল-মাহমুদউল্লাহ-খুশদিল

বসুন্ধরায় দোয়েল প্রপার্টিজের নতুন প্রকল্প, উদ্বোধনে আশরাফুল-মাহমুদউল্লাহ-খুশদিল

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দোয়েল ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেডের একটি নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে এল ব্লকের ৩২৪৭-৩২৪৮ নম্বর হোল্ডিংয়ে ‘রয়্যাল ভিস্তা’ নামে একটি ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন বিপিএলের সফল দল রংপুর রাইডার্সের সহকারী কোচ ও জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, দোয়েল ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কাওছার হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, নাহিদ রানা, খুশদিল শাহ, দোয়েল ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম, ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) মাহবুব জামান প্রমুখ।

দোয়েল ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কাওছার হোসেন অনুষ্ঠানে নতুন প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় ‘রয়্যাল ভিস্তা’ প্রজেক্টটি আধুনিক ও নিরাপদ আবাসনের একটি অনন্য উদাহরণ। ১০তলা বিশিষ্ট এই ভবনের প্রতিটি ফ্লোরে রয়েছে তিন হাজার ৫০ স্কয়ার ফিটের প্রশস্ত ইউনিট। বর্তমান সময়ের ঝুঁকি বিবেচনায় ভবনটি ৯ থেকে সাড়ে ৯ মাত্রার ভূমিকম্প সহনশীল হবে। ‘রয়্যাল ভিস্তা’ প্রজেক্টে আধুনিক মানের জিমনেশিয়াম, সুইমিংপুল, কমিউনিটি হলরুম, নামাজের স্থানসহ আধুনিক সব ধরনের সুবিধা থাকছে।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের ১৬টি প্রজেক্টের কাজ সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে ৪৫টি কাজ চলমান। আধুনিক জীবনের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধার সমন্বয়ে ‘রয়্যাল ভিস্তা’ হতে যাচ্ছে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক আবাসন।

অনুষ্ঠানে বিপিএলের পরবর্তী শিরোপা রংপুর রাইডার্স লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আশরাফুল।

তিনি বলেন, অতীতের খেলাগুলোতে নানা কারণে ভালো ফলাফল করা যায়নি। সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা এবার ভালো করতে চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS