News Headline :
অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব কিংবদন্তির প্রত্যাবর্তন: চার বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ জিদান কাতার বিশ্বকাপে দলকে তুলতে না পারা মানচিনিকেই কোচ বানাল ইতালি আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সশস্ত্র হামলা, নিহত ১ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন বিমার উদ্ভাবনী ধারণায় পুরস্কার পেল পাইওনিয়ার ও ব্র্যাক ব্যাংক সোলার সরঞ্জাম আমদানিতে এনবিআরের দ্বিমুখী শর্ত মাঠপর্যায়ে জটিলতা তৈরি করছে
ট্রাম্পের ঘোষণার পর ক্রিপ্টোবাজারেও অস্থিরতা, কমেছে বিটকয়েনের দাম

ট্রাম্পের ঘোষণার পর ক্রিপ্টোবাজারেও অস্থিরতা, কমেছে বিটকয়েনের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের ফলে আর্থিক বাজার অস্থির হয়ে উঠছে। এ অবস্থায় মূলধারার আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বাধীন হলেও বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা দেখা দেওয়ায় অন্যান্য সম্পদের মতো ক্রিপ্টো বাজারও হুমকিতে পড়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালের দিকে ক্রিপ্টো ডেটা দেখায়, বিটকয়েনের দাম ৭ শতাংশেরও বেশি কমে ৭৬,৬০৫ ডলারে লেনদেন হয়েছে। এটি পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যে নেমে এসেছে।

এর আগে মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের বিটকয়েনের দাম সর্বোকালের সর্বোচ্চ ৮০ হাজারে উঠে যায় এবং ১ লাখ ডলার ছাড়িয়ে যায়।

এদিকে, শুধু বিটকয়েনই নয় সোমবার সকালে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো মূদ্রা ইথেরিয়ামের দাম প্রায় ১৮% কমেছে। একইভাবে এক্সপিআর (XRP)-র দামও একই রকম কমেছে।

ব্রিটিশ পাবলিক লিমিটেড কোম্পানি এজে বেলের বিনিয়োগ বিশ্লেষণের প্রধান লাইথ খালাফ বলেছেন, এখন ‘যে কোনো ঝুঁকিপূর্ণ সম্পদের পক্ষে অক্ষত থাকা কঠিন হয়ে উঠেছে।’

মার্কিন নির্বাচনে জয়ের পর ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ করার এবং একটি কৌশলগত বিটকয়েন রিজার্ভ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন। খালাফের মতে, এখন বিনিয়োগকারীরা ‘ঝুঁকি নিয়ে যে কোনো কিছু থেকে পালিয়ে যাচ্ছেন’, ফলে ‘ক্রিপ্টোতে প্রচুর ঝুঁকি রয়েছে’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS