News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বাংলাদেশ চা বোর্ডের লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল

বাংলাদেশ চা বোর্ডের লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল

বাংলাদেশ চা বোর্ডের চারটি পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চা বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়িচালক, প্লাম্বার ও স্টোরকিপার (ভান্ডাররক্ষক) পদের লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের নাসিরাবাদের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা নেওয়া হবে।

সঠিক আবেদনকারীদের অনুকূলে ইতিমধ্যে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। কোনো যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশপত্র ১২ এপ্রিলের মধ্যে না পেয়ে থাকলে এই নম্বরে (০১৬৭৫-২৩১৫৭৮) যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ চা বোর্ডের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য ২০২৪ সালের ১৭ এপ্রিল, ২৮ আগস্ট ও ৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS