News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নিষেধাজ্ঞা থেকে ফিরে উইকেট পেলেন নাসির

নিষেধাজ্ঞা থেকে ফিরে উইকেট পেলেন নাসির

গতকাল আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে নাসির হোসেনের। আর আজই মাঠে নামলেন।ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে বোলিং করেছেন তিনি। ১০ ওভারে ৩১ রান খরচায় নিয়েছেন একটি উইকেটও।  

যদিও এখনও স্থগিত নিষেধাজ্ঞায় রয়েছেন এই অলরাউন্ডার। অর্থাৎ, আগামী ছয় মাস পুরোনো ‘অপরাধ’ সংক্রান্ত কিছুতে জড়িয়ে পড়লে ফের নিষিদ্ধ হতে হবে তাকে। এর আগে অবশ্য আইসিসির সকল শর্ত মেনেই নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন তিনি। এক বিবৃতিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করে।  

গত বছরের জানুয়ারিতে নাসিরকে নিষিদ্ধ করে আইসিসি। সংয়স্থাটির দুর্নীতি বিরোধী নীতিমালার তিনটি ধারা ভঙ্গ করেন এই অলরাউন্ডার। পরে দেড় বছরের মূল নিষেধাজ্ঞার সঙ্গে ছয় মাসের স্থগিতসহ মোট দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। ২০২১ সালে আরব আমিরাতের টি-টেন লিগের ঘটনায় এই নিষেধাজ্ঞা পেয়েছিলেন নাসির।

আন্তর্জাতিক ক্রিকেটে নাসির সবশেষ ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলেছেন। এরপর আর জাতীয় দলের হয়ে মাঠে ফেরা হয়নি তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS