News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে আবারও বড় নিয়োগ, পদ ৩৩৫

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে আবারও বড় নিয়োগ, পদ ৩৩৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) জনবল নিয়োগে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ফাউন্ডেশনে ১১তম গ্রেডে ৩৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে ২৪ মার্চ ২ ক্যাটাগরির পদে ১ হাজার ৩৩০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ৩৩৫

যোগ্যতা: স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ বাণিজ্যে স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।

বয়স: ৩১ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ বা অন্য অপারেটর থেকে ০১৫০০১২১১২১-৯ পর্যন্ত কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১৬৮ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS