News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল ৩১ মার্চ পর্যন্ত

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল ৩১ মার্চ পর্যন্ত

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে নারীবিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার।

মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় দেওয়া হলো।

কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হয় ১৭ ফেব্রুয়ারি। গত বছরের ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার।  

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয় শিরীন পারভীন হককে। শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয় সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক তোফায়েল আহমেদ। গণমাধ্যম সংস্কার কমিশনের নেতৃত্বে রয়েছেন সাংবাদিক কামাল আহমেদ। আর জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানকে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রধান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS