News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
৬ ব্যাংকে বড় নিয়োগ, পদ ১২৬২

৬ ব্যাংকে বড় নিয়োগ, পদ ১২৬২

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার (ক্যাশ)’–এর শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ ১ হাজার ২৬২টি। বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১ হাজার ২৬২টি পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ৮৪৯টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৩২০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৬, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬৪, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৫ ও বেসিক ব্যাংক লিমিটেডে ১৮টি।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬০০০-১৬৮০০-১৭৬৫৪০—৩৮৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা

ক. স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

খ. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম ১টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

গ. কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনের বয়স

১৮/১১/২০২৪ তারিখে সব প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনপত্র জমার শেষ দিন

আবেদন শুরু ১৯/০২/২০২৫ তারিখ থেকে। ২৫/০২/২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা (অফেরতযোগ্য)।

**নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি জানতে এবং https://erecruitment.bb.org.bd থেকে আবেদন করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS