News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ছাড়াও আছে নানা ভাতা, দুই দিন ছুটি

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ছাড়াও আছে নানা ভাতা, দুই দিন ছুটি

বেসরকারি সংস্থা গ্রামীণ শক্তি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং)

পদসংখ্যা: ১

যোগ্যতা: মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেডিং বা এক্সপোর্ট/ইমপোর্ট, ডিরেক্ট সেলিং/মার্কেটিং সার্ভিস কোম্পানি, ব্যাটারি, স্টোরেজ সেল, পাওয়ারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

বেতন: মাসিক বেতন ৩৭,০০০ থেকে ৪০,৫০০ টাকা

সুযোগ–সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বিমা, টি/এ, মুঠোফোন বিল, সপ্তাহে দুই দিন ছুটি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২৬।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS