News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ: একই গ্রুপে মোহামেডান-আবাহনী

বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ: একই গ্রুপে মোহামেডান-আবাহনী

চ্যালেঞ্জ কাপ দিয়ে এবারের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হতে যাচ্ছে। এরপর মাঠে গড়াবে বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ।১০ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩ ডিসেম্বর থেকে। আগামী বছর ২ মে ফাইনালে মাধ্যমে আসর শেষ হবে।  

আজ বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০ দল। এবারের আসরে একই গ্রুপে পড়েছে মোহামেডান-আবাহনী।

এবারের ম্যাচগুলো তিনটি ভেন্যুতে আয়োজিত হবে। ভেন্যুগুলো হলো- বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম (কুমিল্লা), রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম (ময়মনসিংহ)।

বসুন্ধরা কিংস ছিল এবার ছিল এক নম্বর পটে। তাদের সঙ্গে ছিল রানারআপ মোহামেডান। দুই নম্বর পটে বাংলাদেশ পুলিশ এফসি এবং আবাহনী লিমিটেডের নাম ছিল। ড্রতে ‘বি’ গ্রুপে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল আবাহনী এবং মোহামেডান। তাদের সঙ্গে রয়েছে চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ  এবং ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাব।  

‘এ’ গ্রুপে রয়েছে গত মৌসুমের ট্রেবলজয়ী বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন এবং ঢাকা ওয়ান্ডারার্স।  

ফেডারেশন কাপের হাইভোল্টেজ ম্যাচে ৭ জানুয়ারি মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS