News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
আইসিসিবি ইফতার বাজারে ভিড় কমলেও বাড়ছে হিসাবি কেনাকাটা

আইসিসিবি ইফতার বাজারে ভিড় কমলেও বাড়ছে হিসাবি কেনাকাটা

রমজানের শুরুতে যেখানে পরিবারসহ মানুষের ভিড় ছিল অনেক, সেখানে এখন রাজধানীর কুড়িল এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ইফতার বাজারে দেখা যাচ্ছে কিছুটা স্বস্তির পরিবেশ। তবে ভিড় কমলেও বিক্রেতাদের মতে বিক্রি একেবারে কমে যায়নি; বরং ক্রেতাদের কেনাকাটার ধরনে এসেছে পরিবর্তন।

বিক্রেতারা বলছেন, রোজার প্রথম ১০ দিনে মানুষ অনেকটা উৎসবের আমেজে বেশি বেশি ইফতার কিনেছেন। কিন্তু এখন মাসের মাঝামাঝি এসে অনেকেই বাজেট হিসাব করে ইফতার কিনছেন।

হালিমের একটি দোকানের বিক্রেতা জানান, শুরুর দিকে অনেকেই পাঁচ-ছয় জনের জন্য বড় প্যাকেট নিতেন। এখন বেশিরভাগ মানুষ ছোট প্যাকেট নিচ্ছেন। তবে ক্রেতা একেবারে কমে যায়নি।

বাজার ঘুরে দেখা যায়, এখনো সবচেয়ে বেশি ভিড় হালিম, কাবাব, জিলাপি ও চিকেন গ্রিলের দোকানগুলোতে।তবে আগের মতো লম্বা লাইন খুব একটা দেখা যাচ্ছে না। অনেকেই অফিস শেষে দ্রুত ইফতার কিনে বাসায় ফিরতে চাইছেন।

ক্রেতাদের একজন জানান, রমজানের শুরুর দিকে কয়েকদিন বন্ধুদের সঙ্গে এসে ইফতার করেছেন। এখন বাসার জন্য অল্প করে কিনে নিয়ে যাচ্ছেন।

বিক্রেতারা বলছেন, রমজানের শেষ দিকে আবারও ভিড় বাড়তে পারে। কারণ অনেকেই ঈদের কেনাকাটার পাশাপাশি শেষ দিকের ইফতারগুলো বাইরে থেকে কিনে নেন।

রমজানের এ সময়ে এসে তাই আইসিসিবির ইফতার বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র-উন্মাদনার জায়গায় এসেছে হিসাবি কেনাকাটা, আর বিক্রেতারাও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS