News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
সোয়া কোটি টাকার ঘড়ি উপহার পেলেন রোনালদো

সোয়া কোটি টাকার ঘড়ি উপহার পেলেন রোনালদো

শুধু মাঠ না, ফুটবলারদের মাঠের বাইরের জীবনযাপন নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবলপ্রেমীদের। আর নামটা যখন ক্রিস্টিয়ানো রোনালদো, তখন বাড়তি আলোচনার প্রসঙ্গটাও প্রত্যাশিতই। মাঠে ও মাঠের বাইরে সবসময়ই পরিপাটি আল নাসরের এই ফরোয়ার্ড।

বিশ্বের নামীদামি সব জিনিসই তার সংগ্রহে রয়েছে। এবার নামি ব্র্যান্ডের একটি ঘড়ির কারণে নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা। নতুন এই ঘড়ির দাম প্রায় সোয়া কোটি টাকা। সৌদি আরবের বিখ্যাত ঘড়ি ও জুয়েলারি নির্মাতা প্রস্ততকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং তাকে (রোনালদো) এই ঘড়িটি উপহার দিয়েছে।

এই ঘড়িটিতে রয়েছে ২৬টি সাদা হীরা, যার মূল্য ৯২ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ২৩ লাখ)। এই ঘড়ির একপাশে রোনালদোর স্বাক্ষর ও সিআর সেভেন লেখা আছে, আর অন্যপাশে তার গোল উদযাপনরত প্রতিকৃতি। সৌদি আরবের পতাকার আদলে সবুজ রঙে বানানো ঘড়িটি রোনালদোর জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে।

সম্প্রতি দেশটির রিয়াদে জ্যাকব অ্যান্ড কোংয়ের বুটিক শপ উদ্বোধনে যান প্রতিষ্ঠানটির ব্র্যান্ড পার্টনার পর্তুগিজ তারকা রোনালদো। সেখানেই তাকে সম্মান জানিয়ে ঘড়িটি উপহার দেওয়া হয়। বৃহস্পতিবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে বিষয়টি জানিয়েছেন সিআর সেভেন।

এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, সৌদি আরবের রিয়াদে জ্যাকবের নতুন বুটিকে গিয়ে দারুণ লেগেছে। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য জ্যাকব আরবোকে ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS