News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
মোরসালিনের গোলেই জিতল বাংলাদেশ

মোরসালিনের গোলেই জিতল বাংলাদেশ

ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন।যদিও এরপর আর কোনো গোল হয়নি। তাই জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

চাংলিমিথান স্টেডিয়ামে  ম্যাচের পাঁচ মিনিটেই গোল করে দলকে লিড এনে দিয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলার শেখ মোরসালিন।  অনেকটা সৌভাগ্যপ্রসূত গোলেই দলকে এগিয়ে দেন তিনি। বক্সের ডান প্রান্ত থেকে করা রাকিবের ক্রস ফিস্ট করে ফিরিয়ে দিতে চেষ্টা করেন নেপালের গোলরক্ষক শেরিং ধেনদুপ। বল যেয়ে পড়ে মোরসালিনের পায়ে, সেখান থেকে বল জালে জড়াতে কোনও ভুল করেননি এই তরুণ তারকা।  

১৮ মিনিটে সতীর্থের লং ক্রস গতি দিয়ে সাদউদ্দিনকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নেন নিমা ওয়াংদি। কিন্তু তার শট পোস্ট ছেড়ে বেরিয়ে এসে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন মিতুল মারমা। কর্নারে ইয়েশে গাইয়েতলসেনের হেড দূরের পোস্ট ঘেঁষে বরিয়ে যায়।

বিরতির পর রাকিবের বদলি হিসেবে শাহরিয়ার ইমনকে নামান কোচ কাবরেরা। আর ভুটান নামে একাধিক পরিবর্তন নিয়ে। ৫০ মিনিটে ফ্রি কিক থেকে বাংলাদেশে জাল কাপায় ভুটান। তবে অফ সাইডের কারণে পরে গোল বাতিল হয়। বাকি সময়ে দুই দলই চেষ্টা করেছে, তবে কোনো দলই জালের দেখা পায়নি। ভুটানের বিপক্ষে এটি বাংলাদেশের দশম জয়। দ্বিতীয় প্রীতি ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS