News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
ঈদযাত্রায় গাজীপুরে ২০ কিলোমিটার যানজট

ঈদযাত্রায় গাজীপুরে ২০ কিলোমিটার যানজট

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখী মানুষ। এর মধ্যে আবার বৃষ্টি-দুই ভোগান্তির মধ্যে যাত্রীরা একেবারে নাজেহাল।

বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় চন্দ্রা-নবীনগর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের তীব্রতা বাড়তে থাকে।

পুলিশ, যাত্রী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে ঈদের ছুটি পেয়ে ঘরমুখী মানুষের চাপ বাড়তে থাকে।সেই সঙ্গে বেড়ে যায় যানবাহনের চাপ। বুধবার দুপুর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার দুই পাশেই থেমে থেমে যানবাহন চলাচল করে। এক পর্যায়ে বিকেলে যাত্রীদের চাপ আরও বেড়ে যায়। 

এদিকে বৃষ্টি শুরু হওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়।বৃষ্টির সময় যাত্রীরা চন্দ্রা এলাকায় ফ্লাইওভার, ফুটওভার ব্রিজ এবং বিভিন্ন দোকান ও মার্কেটে অবস্থান নেন। যানজটে দীর্ঘ সময় মহাসড়কে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকা থেকে চন্দ্রা পর্যন্ত এবং চন্দ্রা-নবীনগর সড়কের জিরানি এলাকা থেকে চন্দ্রা পর্যন্ত এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃষ্টির কারণে মহাসড়কে যানবাহন চলাচলের গতিও কমে যায়।

বাসে জায়গা না পেয়ে অনেকেই ট্রাক ও পিকআপসহ বিভিন্ন পরিবহনে বাড়ি ফিরছেন।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, হঠাৎ করেই যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহনও বেড়ে গেছে। এছাড়া বৃষ্টির কারণে যানবাহনের গতিও কমে গেছে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS