News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
গুম-খুন ও জুলাই শহীদদের পরিবারে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

গুম-খুন ও জুলাই শহীদদের পরিবারে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

গুম-খুন, নির্যাতনের শিকার এবং চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শহীদ পরিবারের সদস্যদের জন্য ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে প্রতিটি জেলায় নির্যাতিত ও শহীদ পরিবারগুলোর কাছে এই ঈদ উপহারের অর্থ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। এবার প্রায় এক হাজার ৯০০ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য ঈদ উপহার দেন জনাব তারেক রহমান।২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝেও যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে এই উপহার পৌঁছে দেওয়ার।

তিনি আরও বলেন, নতুন সরকার এক মাসে অনেক কাজ করছে। ঈদ উপহার বিতরণে একটু দেরি হলেও জনাব তারেক রহমান ওনাদেরকে ভুলে যাননি।

জানা যায়, বিগত স্বৈরাচারী আমলে নির্যাতিত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ২০১৬ সাল থেকেই রমজান মাসে গুম-খুন হওয়া পরিবারের জন্য ‘ঈদ উপহার’ দিয়ে আসছেন তারেক রহমান।এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরাও।

উপহার পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, এবার প্রাথমিকভাবে পরিবারগুলোর কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নেওয়ার কাজ শুরু হয়েছিল। তবে সময় কম থাকায় সেভাবে সম্ভব হয়নি। অতি দ্রুত সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর টিমের মাধ্যমে প্রতিটি জেলায় ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS