News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
নেপালে সাফজয়ী যুবাদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

নেপালে সাফজয়ী যুবাদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এ সাফল্যে বাংলাদেশ দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বয়সভিত্তিক এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে এই প্রথম শিরোপা হাতে তুলেছে বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে বুধবার ৪-১ গোলে জিতেছে কোচ মারুফুল হকে শিষ্যরা।  

বাংলাদেশের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গণে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যে কোনো ক্ষেত্রেই সাফল্য আসবে আরও বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক। ’ 

ভবিষ্যতে ক্রীড়াঙ্গণের সকল পর্যায়ে এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS