News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
খেলা শুরু করতে দেরি, সিটিকে ১৫ কোটি টাকা জরিমানা

খেলা শুরু করতে দেরি, সিটিকে ১৫ কোটি টাকা জরিমানা

ম্যাচের পর ম্যাচ প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে খেলা শুরু করতে দেরি করায় ম্যানচেস্টার সিটিকে জরিমানা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে মোট ২২ বার নির্ধারিত সময় পার করার কারণে মোট ১২ লাখ ৪০ হাজার ইউরো জরিমানা হয়েছে দলটির। যা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ৭৪ লাখ টাকার বেশি।

জরিমানার আওতায় থাকা দুই মৌসুমসহ সর্বশেষ চার বছরই প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিটি। খেলা শুরুর বিলম্বের দায় স্বীকার করে সাজা মেনে নিয়েছে ক্লাবটি।

আজ প্রিমিয়ার লিগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুতে বিলম্বের বেশ কিছু ঘটনার শাস্তির বিষয়ে লিগ কর্তৃপক্ষ ও ম্যানচেস্টার সিটি সমঝোতায় এসেছে। ‘২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগের ম্যাচ–সম্পর্কিত নিয়মের লঙ্ঘন’ করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, সিটি প্রিমিয়ার লিগ আইনের এল৩৩ ধারা ভঙ্গ করেছে। সংশ্লিষ্ট ধারায় ‘যথাযথ কারণ ছাড়া কিক-অফ (ম্যাচের শুরু) ও রি-স্টার্টে (সাধারণত দ্বিতীয়ার্ধের শুরু) বিলম্বের ক্ষেত্রে শাস্তি আরোপের বিধান আছে।

উল্লিখিত দুই মৌসুমে সিটি মোট ২২ বার নির্ধারিত সময়ের পর খেলা শুরু করে। এর বেশির ভাগ এক থেকে দুই মিনিটের মধ্যে। সবচেয়ে বেশি দেরি করা হয় ২০২৩-২৪ মৌসুমে ইতিহাদে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে। সেদিন খেলা শুরু করা হয় ২ মিনিট ৪৬ সেকেন্ড দেরিতে। এটি ছিল প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিন। ওয়েস্ট হামের বিপক্ষে সিটির সমীকরণ ছিল লিগ জিততে ম্যাচ জিততেই হবে। ড্র করলে বা হারলেই তাকিয়ে থাকতে হবে একই সময়ে শুরু হওয়া আর্সেনাল-এভারটন ম্যাচের দিকে।

সেদিন ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থ লিগ শিরোপা জেতে সিটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS