News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
গবেষণা সহযোগী নেবে সিপিডি, বেতন ৬১ হাজার

গবেষণা সহযোগী নেবে সিপিডি, বেতন ৬১ হাজার

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে।আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট (গবেষণা সহযোগী)

পদসংখ্যা: উল্লেখ নেই

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৬০ থাকতে হবে। তবে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে বা পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশনা থাকলে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকলে সিজিপিএ শিথিলযোগ্য। স্ট্যাটিস্টিক্যাল ও ইকোনমেট্রিক্যাল অ্যানালাইসিসের জন্য এক্সেল, এসটিএটিএ, আর, পাইথন, ইভিউজ, টাবলিউ, পাওয়ারবিআই সফটওয়্যারের কাজ জানতে হবে।
বেতন: মাসিক ৬১ হাজার ৬০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা ছবিসহ জীবনবৃত্তান্ত career@cpd.org.bd ঠিকানায় ই–মেইলে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ জুলাই, ২০২৪।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS