News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
আরএফএল গ্রুপে চাকরি, বেতন ছাড়াও রয়েছে একাধিক সুবিধা

আরএফএল গ্রুপে চাকরি, বেতন ছাড়াও রয়েছে একাধিক সুবিধা

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।২৯ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  

নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৫ হাজার টাকা বেতন ছাড়াও মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, লাভ শেয়ার, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) 
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বা ম্যানেজমেন্টে এমবিএ/ আন্তর্জাতিক বিজনেসে এমবিএ
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ২৮ বছর 

কর্মস্থল: ঢাকা (বাড্ডা)
বেতন: ২৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, লাভ শেয়ার, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, কোম্পানির নীতিমালা অনুযায়ী লিভ ক্যাশমেন্ট এবং অন্যান্য দীর্ঘমেয়াদী সুবিধাও পাওয়া যাবে। প্রাণ-আরএফএল আউটলেট/শোরুমে ক্রেডিট কেনাকাটা সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ জুলাই ২০২৪

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS