News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশেও

চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশেও

আজ শুক্রবার ঘটবে সৌরজগতে চন্দ্রগ্রহণ। এ চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার রাত ৯টা ১৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। রাত ১১টা ২২ মিনিটে সর্বোচ্চ গ্রহণ ঘটবে এবং রাত ১টা ৩১ মিনিটে শেষ হবে।

এ বিষয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, চন্দ্রগ্রহণ অবলোকন উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভবনের ছাদে শক্তিশালী টেলিস্কোপ স্থাপন করা হবে। আবহাওয়া অনুকূল অর্থাৎ আকাশ পরিচ্ছন্ন থাকলে সাধারণ নাগরিক বা দর্শকরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে পারবে।

গ্রহণটি একটি উপচ্ছায়াজনিত গ্রহণ। পৃথিবীর প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে, যা চাঁদের ওপর পড়লে গ্রহণকালে পূর্ণিমার চাঁদ কিছুটা অনুজ্জ্বল দেখা যাবে। কিন্তু চাঁদের পূর্ণ বা আংশিক কোনোটিই পৃথিবী থেকে অদৃশ্য হবে না। পৃথিবীর অধিকাংশ জায়গা থেকে এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার মধ্যে রয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS