News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৭

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৭

রাজধানীর কামরাঙ্গীরচর ও সাভার এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।  

বৃহস্পতিবার (২০ জুন) ডিএমপির লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাতে কামরাঙ্গীরচর ও সাভার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  
গ্রেপ্তাররা হলেন-মো. আলবি, সাগর, রনজু ওরফে রমজান, আরিফ, মো. মারুফ, সাব্বির ও আলিফ।  

ইমরান হোসেন বলেন, বুধবার (১৯ জুন) রাতে কামরাঙ্গীরচর থানার আজিজিয়া মসজিদ গলির জুতার কারখানার সামনে থেকে একটি মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনার কামরাঙ্গীরচর থানার একটি চুরির মামলা রুজু হয়।  

মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তার কামরাঙ্গীরচর ও সাভার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা পেশাদার চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে ঢাকার বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে বিক্রি করতেন বলেও জানান তিনি।  

মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS