News Headline :
উন্নয়ন কেন্দ্রে ৭০ শিশুর বয়স আঠারোর বেশি, হত্যা মামলায় যুক্ত ২১৪ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন উদ্ভাবকদের প্রশংসা প্রধানমন্ত্রীর সিট নীতিমালা পরিবর্তনের গুঞ্জন, ডাকসু নেতাদের সিন্ডিকেট সভা ঘেরাও দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত ৭.৬২ বুলেট নিয়ে ‘স্নাইপার’ তত্ত্ব ছড়ানোর সুযোগ নেই, এ অস্ত্র পুলিশ-বিজিবি ব্যবহার করে মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত স্পিকারকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি জানাল ইসি জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ৪২ দিনের বদলে ১০ দিন তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ
আজিজের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন

আজিজের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী।  

বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান এই আবেদন করেন।

আবেদনে এ আইনজীবী সম্প্রতি আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, সেখানে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির বিষয় তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে গত ২২ মে ও ২৩ মে একাধিক দৈনিকে প্রকাশিত কিছু প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এতে বিশ্বব্যাপী এবং জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুন্ন হয়েছে। সেনাবাহিনীর প্রতি দেশের সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাসকে ক্ষুন্ন করেছে।  

‘কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের উদ্যোগ নেয়নি, যা দুদকের নিষ্ক্রিয়তা। ’

এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নিয়ে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় আবেদনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS