News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
পানি উন্নয়ন বোর্ডে চাকরি, আবেদন করুন দ্রুত

পানি উন্নয়ন বোর্ডে চাকরি, আবেদন করুন দ্রুত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত একটি পদে একাধিক জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজ সোমবার। এই প্রতিষ্ঠানে নবম গ্রেডে সহকারী পরিচালক (প্রশাসন) পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

বয়সসীমা: ১ মার্চ ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বাপাউবোর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে লগইন করে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলিসহ ভিডিও একই পোর্টালে পাওয়া যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। প্রয়োজনে অফিস চলাকালে এই নম্বরে ০২-২২২২৩০৩০৩ যোগাযোগ করা যেতে পারে।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ৬০০ টাকা পেমেন্ট করতে হবে।

আবেদনের শেষ সময়: ১ এপ্রিল ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS