News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে কাজ ৫ দিন

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে কাজ ৫ দিন

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির করপোরেট কোয়ালিটি লাইব্রেরিয়ান পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বীমা, সাপ্তাহিক ২ দিন ছুটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: করপোরেট কোয়ালিটি লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ০১ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে মাইক্রোসফট অফিসে (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট) দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে যোগাযোগে দক্ষতা এবং ডকুমেন্ট ম্যানেজমেন্ট বা সমতুল্য সফটওয়্যার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।  
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা (উত্তরা)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: বীমা, সাপ্তাহিক ২ দিন ছুটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। কোম্পানির নীতিমালা অনুযায়ী বিমানের টিকিট ছাড়।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০২ মার্চ ২০২৪

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS