News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
অশ্বিনের ৫০০

অশ্বিনের ৫০০

খুব একটা যে ভালো ডেলিভারি ছিল তা কিন্তু নয়। রাউন্ড দ্য উইকেট দিয়ে এসে ফুল লেংথে বল ফেলেন রবিচন্দ্রন অশ্বিন।তা সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন জ্যাক ক্রলি। বল তার ব্যাটের কানায় লেগে আশ্রয় নেয় রজত পাটিদারের হাতে। তাতেই টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের ক্লাবে নাম লেখান অশ্বিন। এই ক্লাবে ঢোকা দ্রুততম ভারতীয় বোলার তিনি।

সবমিলিয়ে অবশ্য দ্বিতীয়। সবচেয়ে কম টেস্ট খেলে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের দখলে। ৮৭তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। সময় লেগেছে ১১ বছর ২০১ দিন। অশ্বিনকে সেজন্য আরও ১১টি টেস্ট বেশি খেলতে হয়। নিজের ৯৮তম টেস্টে এসে ইংল্যান্ডের বিপক্ষে নবম বোলার হিসেবে ৫০০ উইকেটের ক্লাবে ঢোকেন তিনি।

তার আগে এই কীর্তিতে নাম লিখিয়েছেন মুরালিধরন, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, কোর্টনি ওয়ালশ, অনিল কুম্বলে, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ন্যাথান লায়ন।  

২০১১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় অশ্বিনের। এরপর দ্রুতই সাদা পোশাকে ভারতের নিয়মিত খেলোয়াড় হয়ে ওঠেন ডানহাতি এই স্পিনার। রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দারুণ এক স্পিন জুটি গড়ে তোলেন তিনি। ৫০০ উইকেটের মধ্যে তার বেশিরভাগ শিকারই ঘরের মাটিতে। যেখানে ৫৮ টেস্ট খেলে এখন পর্যন্ত ৩৪৭ উইকেট নিয়েছেন তিনি।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি

বোলারউইকেট সংখ্যা
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)৮০০
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)৭০৮
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)৬৯৫
অনিল কুম্বলে (ভারত)৬১৯
স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)৬০৪
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)৫৬৩
কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ)৫১৯
ন্যাথান লায়ন (অস্ট্রেলিয়া)৫১৭
রবিচন্দ্রন অশ্বিন (ভারত)৫০০

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS