ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। আবারও বড় পর্দায় ফিরছেন তিনি নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে। সবশেষ গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ দেখা গেছে তাকে। মূলত চলতি বছরের ঈদুল ফিতরেই ‘বিদায়’ সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল।তবে শুটিং সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময় থেকে সরে যায় ‘বিদায়’ সিনেমা। নির্মাতা মেহেদী হাসান-এর বিস্তারিত পড়ুন
প্রয়াত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (৩ এপ্রিল) রাতে তিনি মারা যান। ঢাকাই সিনেমার অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিশিষ্ট অভিনেতা বিস্তারিত পড়ুন
গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় পরিবেশে সাতপাকে বাঁধা পড়েন বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। ভারতের দক্ষিণী সিনেমার এই তারকা জুটি বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের প্রতিটা মুহূর্ত নিয়ে আলোচনার কমতি ছিল না। বৈবাহিক জীবনের একমাস পূর্তিতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ‘বিরোশ’। এবার প্রায় দেড় মাসের মাথায় দুই থেকে তিন হওয়ার বিস্তারিত পড়ুন
ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে উত্তাল টালিউড। সঠিক তদন্ত ও বিচারের দাবিতে এবার পথে নেমেছেন শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা। শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিনেতার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় যান আর্টিস্ট ফোরামের সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, বিস্তারিত পড়ুন
বছরজুড়ে নানা বিষয়ে আলোচনায় থাকেন আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এবার প্রেমের বিষয় নিয়ে খবরের শিরোনামে তিনি। দীর্ঘদিনের একাকিত্বতা ঝেড়ে নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যাচ্ছে শোবিজ অঙ্গনে। জানা যায়, এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন মিষ্টি জান্নাত।কয়েক মাস ধরেই রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট, কফিশপ এবং বিনোদন কেন্দ্রগুলোতে তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা বিস্তারিত পড়ুন
দীর্ঘ ১৬ বছর বিরতির পর আবারও নাটক লেখায় ফিরে এলেন এক সময়ের আলোচিত নাট্যকার অনিকেত। বৈশাখী টিভির জন্য লেখা এ নাটকটির নাম ‘কিচেন পলিটিক্স’। বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু। টেলিভিশনটির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় নাটকের সার্বিক তত্ত্বাবধানে আছেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বিস্তারিত পড়ুন
তারকাদের রাজনীতিতে সম্পৃক্ততা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী গার্গী রায় চৌধুরী। তার মতে, তারকাদের মূল দায়িত্ব দর্শকদের সিনেমা হলে টানা- ভোট টানা নয়। এক সাক্ষাৎকারে গার্গী বলেন, তারকাদের উচিত সিনেমা হলে লোক টানা। ভোট টানা তাদের কাজ নয়।তিনি মনে করেন, জনপ্রিয়তার সুযোগ নিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করা বিস্তারিত পড়ুন
হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি এবং তার সহ-অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির মধ্যকার দীর্ঘদিনের আইনি লড়াইয়ে এক নাটকীয় মোড় নিয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) নিউ ইয়র্কের একটি আদালত ব্লেক লাইভলির দায়ের করা যৌন হয়রানির অভিযোগসহ মামলার অধিকাংশ দাবিই খারিজ করে দিয়েছেন। ব্লকবাস্টার সিনেমা ইট এন্ডস উইথ’ আস-এর শুটিং চলাকালীন বালডোনির বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলোর মধ্যে ১০টিই বাতিল ঘোষণা করেছেন বিচারক লুইস লিমান। আদালতের এই রায়ের ফলে মামলাটি এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। মামলার বিবরণে জানা যায়, লাইভলি অভিযোগ করেছিলেন যে সিনেমার সেটে বালডোনি তার চেহারা এবং ওজন নিয়ে আপত্তিকর মন্তব্য করে তাকে যৌন হয়রানি করেছেন। তবে বিচারক তার রায়ে জানান, লাইভলি একজন ‘ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর’ হিসেবে কাজ করায় ফেডারেল আইনের অধীনে এই অভিযোগ আনতে পারেন না। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার আইনে হয়রানির মামলা করার সুযোগ থাকলেও শুটিং নিউ জার্সিতে হওয়ায় সেই দাবিও টেকেনি। বিচারক লাইভলির করা মানহানি এবং ষড়যন্ত্রের অভিযোগও খারিজ করে দিয়েছেন।তবে চুক্তির শর্ত ভঙ্গ এবং প্রতিশোধমূলক আচরণের মতো তিনটি ছোট দাবি নিয়ে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ইট এন্ডস উইথ আস’ বিশ্বজুড়ে ৩৫০ মিলিয়ন ডলার আয় করে ব্যাপক সাফল্য পেলেও শুরু থেকেই দুই প্রধান তারকার দ্বন্দ্বের ছায়ায় ঢাকা পড়েছিল সিনেমাটি। এই বিতর্কে জড়িয়েছে পপতারকা টেইলর সুইফটের নামও, যিনি ব্যক্তিগত বার্তায় লাইভলিকে সমর্থন জুগিয়েছিলেন। সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের ফিল্ম চেয়ার টম রথম্যান এই পুরো পরিস্থিতিকে একটি ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন। আরকেআর বিস্তারিত পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর ইতোমধ্যে তিন দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তৃতীয় অস্ত্রোপচারের কথা জানিয়ে তানিয়া বৃষ্টি লিখেছেন, তৃতীয় অস্ত্রোপচার, জীবন সুন্দর তানিয়া। তার এই পোস্টে সহকর্মী ও ভক্তরা সাহস বিস্তারিত পড়ুন
বরেণ্য চলচ্চিত্র অভিনেতা আলমগীর ৭৭ বছর বয়সে পা দিচ্ছেন শুক্রবার (০৩ এপ্রিল)। একই সঙ্গে এদিন ‘চলচ্চিত্র দিবস’-ও উদযাপন হবে। এ বিশেষ দিনটি সামনে রেখে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’। শুক্রবার রাত ৯টা থেকে মাছরাঙা টেলিভিশনে আবারো শুরু হচ্ছে জনপ্রিয় সেলিব্রিটি শো ‘স্টার নাইট’-এর নতুন মৌসুম।এবারের মৌসুমের প্রথম বিস্তারিত পড়ুন