News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা দিয়ে ফিরছেন মৌসুমী

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা দিয়ে ফিরছেন মৌসুমী

বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি।যুক্তরাষ্ট্রে থাকলেও টুকটাক অভিনয় করছেন তিনি।

প্রবাসের প্রেক্ষাপটে নির্মাণ হয়েছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নামের সিনেমাটি।এটি নির্মাণ করেছেন অভিনেতা-পরিচালক হাসান জাহাঙ্গীর।  

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।যেখানে উঠে এসেছে বিবাহিত নারীর বাংলাদেশে স্বামী রেখে বিদেশে দ্বিতীয় বিয়ের গল্প। এর মধ্য দিয়ে সচেতনতার বার্তাও দিয়েছেন নির্মাতা।

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার শুটিং বেশ আগেই শেষ হয়েছিল বলে জানিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, এরইমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। গত মার্চে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী।

এ প্রসঙ্গে পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, এ গল্পের মাধ্যমে নারীর মর্যাদা ও সম্মানকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ বিদেশে যান। পরে কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু একটু করে সংসার সাজান, সেই সংগ্রামের পেছনের গল্প নিয়েই সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’।

তিনি বলেন, সিনেমার ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। পরবর্তী কাজ দেশে হয়েছে।

হাসান জাহাঙ্গীর বলেন, এই গল্পগুলোর উপকরণ বাস্তব থেকে নেওয়া। বিদেশের জীবনসংগ্রাম সবারই কম-বেশি থাকে। এই গল্পগুলো দর্শকদের দেখা উচিত।

সিনেমাটির মুক্তি নিয়ে নির্মাতা বলেন, আমরা দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা করেছিলাম। এখন আমাদের কাছে ১৫ মে ভালো সময় মনে হচ্ছে। এ সময়েই আমরা মুক্তি দেব। এটি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশে মুক্তি পাবে। আমরা মনে করি, গল্পটি দর্শকদের দেখা উচিত।

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা প্রসঙ্গে পরিচালক জাহাঙ্গীর বলেন, সর্বশেষ মৌসুমীর ‘সোনার চর’ সিনেমা মুক্তি পায়। দীর্ঘ দুই বছর পর মুক্তি পাচ্ছে মৌসুমীর নতুন সিনেমা।

এর আগে পরিচালক একই নামে ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছিলেন। সেটিই এখন সিনেমা হয়ে মুক্তি পাবে। ডন, হাসান জাহাঙ্গীরসহ আরও অনেকেই এই সিনেমায় অভিনয় করেছেন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS