News Headline :

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, তিন দিনের উৎসবে বিনা মূল্যে দেখা যাবে ২৪ সিনেমা

আজ সন্ধ্যায় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। উদ্বোধন করলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ২৯ জুলাই থেকে তিন দিনব্যাপী এ উৎসবে দেখানো হবে বাংলাদেশের ২৪টি চলচ্চিত্র। প্রদর্শনী চলবে নন্দন ১ এবং নন্দন ২ প্রেক্ষাগৃহে।প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিস্তারিত পড়ুন

প্রশংসায় ভাসছে ‘বার্বি’

মার্গট রবির বহুল আলোচিত চলচ্চিত্র ‘বার্বি’র ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ সকলেই। সিনেমা বিশ্লেষকরা বেশ প্রশংসার সুরেই নিজেদের মতামত জানাচ্ছেন বার্বিকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্বির জন্য লিখছেন পজিটিভ রিভিউ। ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, স্ক্রিনরান্ট লেখক জোসেফ ডেকেলমেয়ার মনে করেন যে সিনেমাটি মজার, বোমাস্টিক এবং স্মার্ট। তিনি লিখেছেন, ‘বার্বি আমাকে স্ক্রিনে বিস্তারিত পড়ুন

আবারও ধর্মঘটের মুখে হলিউড

হলিউডের অভিনেতা ইউনিয়নের নাম স্য়াগ-আফট্রা। প্রায় এক লাখ ষাট হাজার অভিনেতা এর সঙ্গে যুক্ত। একাধিক দাবি তাদের। বেতনবৃদ্ধি, অনলাইন স্ট্রিমিং সার্ভিসগুলোকে অভিনেতাদের বেশি টাকা দিতে হবে। সাধারণত কোনো ছবি বা সিরিয়াল যখন মার্কিন টেলিভিশনে দেখানো হয়, তখন সেই ছবির জনপ্রিয়তার ওপর নির্ভর করে অভিনেতাদের বিশেষ স্টিমিউলেশন বা ইনসেনটিভ দেওয়া। যা বিস্তারিত পড়ুন

‘স্বজনরা জানতে চাচ্ছে, মা হওয়ার বিষয়টি কেন আগে জানাইনি’

সদ্যই ৪১ বসন্ত পেরিয়ে ৪২ বছরে পা রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। মঙ্গলবার (১১ জুলাই) ছিল এ নায়িকার জন্মদিন। অভিনয়ে খুব বেশি একটা না দেখা গেলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে জীবনের বিশেষ এই দিনটি এবার ঘরোয়াভাবে কেটেছে এই নায়িকার। কিন্তু জন্মদিনের রাত থেকেই অন্তর্জালে খবর ছড়িয়ে বিস্তারিত পড়ুন

যে কারণে ‘টমেটো’ খাওয়া কমালেন সুনীল শেঠি

বাজারে দাম বেড়ে গেছে টমেটোর। আর তাই টমেটো খাওয়া কমিয়ে দিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা সুনীল শেঠি। অভিনেতা নিজেও একটি রেস্তোরাঁর মালিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল জানান, মূল্যবৃদ্ধির কারণে টমেটো কেনার বিষয়ে আপস করতে বাধ্য হয়েছেন তিনি। গণমাধ্যমে সুনীল বলেন, বর্তমানে আমি আমার খান্দালা খামারবাড়িতে বিভিন্ন ফল ও সবজি চাষ করছি। বিস্তারিত পড়ুন

ফের চিত্রনায়ক সোহেল হত্যার সাক্ষ্যগ্রহণ পেছাল

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী। ক্যারিয়ারের সোনালি সময়ে এই তারকাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। বুধবার (১২ জুলাই) এই নায়কের হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু ফের তারিখটি পিছিয়ে আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। এ দিন মামলার কোনো সাক্ষী আদালতে হাজির না-হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিস্তারিত পড়ুন

শাকিব, নিশোদের চ্যালেঞ্জ করলেন ওমর সানী

একটা সময় সারা বছরই দর্শক হলে গিয়ে সিনেমা দেখতেন। কিন্তু সিনেমার সেই সোনালি দিনগুলো এখন শুধুই অতীত। তবে বিপরীত চিত্র দেখা গেল এই ঈদে। হলমুখী হচ্ছে দর্শক। তা দেখে সেই সোনালি দিনগুলোর কথা স্মরণ করলেন ওমর সানী। জানালেন জ্যেষ্ঠ তারকাদের কথা। যাঁদের সিনেমা বছরজুড়ে চলত প্রেক্ষাগৃহগুলোয়। আর দর্শক সেই সিনেমাগুলো বিস্তারিত পড়ুন

মাত্র তিন–চার ঘণ্টা ঘুমাতেন, অনার্সে কত সিজিপিএ পেলেন অভিনেত্রী হিমি

একসঙ্গে দুইটা কাজ হয় না। তাই পরিবারের প্রথম কথা পড়াশোনায় ভালো করতে হবে। তারপর অন্য কিছু। তাহলে অভিনয়ের কী হবে? স্নাতকে ভর্তি হয়ে এই ভাবনাই ছিল তরুণ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। তারপর শুরু হয় নতুন সংগ্রাম। অবশেষে সফলতার সঙ্গে গ্র্যাজুয়েশন শেষ করলেন ছোট পর্দার অভিনেত্রী হিমি। কত পেলেন সিজিপিএ? সারা বিস্তারিত পড়ুন

মিনিটে কোটি টাকা চেয়েছেন উর্বশী

বলিউডের নামকরা মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সর্বাধিক বিজয়ীর রেকর্ড গড়েছেন তিনি। যদিও অভিনয়ে তেমন জনপ্রিয়তা পাননি। তবে ফ্যাশন জগতে তার আলাদা সুনাম রয়েছে। অভিনয় জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন, অ্যাওয়ার্ড শোয়ে তার লুক বা প্রেমের গুঞ্জন সবসময়ই মডেল-অভিনেত্রী থাকেন শিরোনামে। বয়স মাত্র ২৯ কিন্তু তার পারিশ্রমিক যেন বিস্তারিত পড়ুন

‘আইটেম গার্ল’ তকমা, ক্ষুব্ধ ফারিয়া

দেশের চেয়ে কলকাতার কাজেই বেশি দেখা গেছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। এবার তিনি উপস্থিত থাকছেন দেশি সিনেমায়। তা-ও আবার ঈদ উৎসবে। তবে কোনো সিনেমার নায়িকা হিসাবে নয় আইটেম গার্ল হিসেবে দেখা গেছে ফারিয়াকে। প্রথমবার আইটেম গানে কোমর দুলিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। এর ফলে নায়িকা থেকে ‘আইটেম গার্ল’ তকমা লেগে গেছে তার বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS