শিল্পমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন ( Håkon Arald Gulbrandsen ) সাক্ষাৎ করেছেন। সোমবার (৯ মার্চ) শিল্প মন্ত্রণালয়ে তার দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য ও শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বিস্তারিত পড়ুন

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে সহায়তা করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি। সোমবার (০৯ মার্চ) সচিবালয়ে বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে বাড়বে চাপ: ড. ফাহমিদা খাতুন

‘বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপের মুখে পড়বে। এতে তেলের দাম বাড়তে পারে, অনেক মানুষ কাজ হারাতে পারে এবং স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। এ পরিস্থিতিতে অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা বিস্তারিত পড়ুন

অদম্য চার নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫

সমাজকল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য চার নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’। কীর্তিমতীরা হলেন: কাওসার সোহেলী, নুর নাহার, সুরাইয়া ফারহানা রেশমা এবং ঋতুপর্ণা চাকমা। শনিবার (০৭ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া বিস্তারিত পড়ুন

জ্বালানি তেল সংকটের আতঙ্ক: সীমিত বিক্রিতে বাড়ছে ভোগান্তি

আন্তর্জাতিক অস্থিরতা এবং ইরান–আমেরিকা-ইসরায়েলের উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে; এমন আশঙ্কায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তেল সংকটের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে অনেক পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন। কোথাও এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত গাড়ি ও মোটরসাইকেলের সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আগামীকাল রোববার থেকে বিস্তারিত পড়ুন

আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা সিস্টেমের ব্যবহারে এনবিআরের নতুন নির্দেশনা

আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা সিস্টেমের তথ্য ব্যবহার বাধ্যতামূলক করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৪ মার্চ) এনবিআরের আয়কর অনুবিভাগের অধীনস্থ কর অঞ্চলগুলোর জন্য এই নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে করদাতাদের আমদানিকৃত পণ্যের প্রকৃত মূল্য এবং আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়করের তথ্য যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য কাস্টমসের ‘অ্যাসাইকুডা সিস্টেমের’ বিজনেস ইন্টেলিজেন্স (বিআই) সার্ভারের তথ্য ব্যবহার করতে হবে। এনবিআর বলছে, কর মামলা অডিটের জন্য নির্বাচন, আয়কর আইন অনুযায়ী কর মামলা পুনঃউন্মোচনের অনুমোদন প্রদান কিংবা ত্রুটিপূর্ণ করাদেশ সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা এই সার্ভার থেকে তথ্য সংগ্রহ করবেন। করদাতা আমদানিকারক হলে তার আমদানিকৃত পণ্যের মূল্য এবং আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়করের প্রকৃত তথ্য সংগ্রহ করে তা লিখিতভাবে সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তাকে জানাতে হবে। বর্তমানে কর কমিশনার এবং পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা নির্ধারিত কম্পিউটার থেকে এই সার্ভারে লগইন করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে কর নির্ধারণী কর্মকর্তাদের সরাসরি এই সুযোগ না দিয়ে রেঞ্জ কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।সংগৃহীত তথ্য নির্দিষ্ট রেজিস্টারে নিয়মিত লিপিবদ্ধ রাখতে হবে। বিস্তারিত পড়ুন

ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের

ব্যাংক একীভূত করার উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এসব ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে বিকল্প যত পদক্ষেপ আছে, সেসব পদক্ষেপ কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন তিনি। একীভূতকরণের উদ্যোগে থাকা পাঁচ ব্যাংকের প্রশাসকদের নিয়ে অনুষ্ঠত সভায় গভর্নর মোস্তাকুর রহমান এমন বার্তা দেন। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকে বিস্তারিত পড়ুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায়ও আসতে পারে বড় পরিবর্তন

বাংলাদেশের অর্থনীতিতে গত দেড় বছর ছিল এক চরম পরিবর্তনের সময়। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী সময়ে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বড় ধরণের সংস্কারের আশা করেছিলেন। কিন্তু সূচক ও লেনদেনের গতিপ্রকৃতি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে বর্তমান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্ব নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি নতুন নেতৃত্বের বিস্তারিত পড়ুন

কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়ল গ্যাসের দাম

ইরানের হামলার জেরে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর পরপরই ইউরোপ ও এশিয়ায় গ্যাসের দাম লাফিয়ে বেড়েছে। একই সময়ে সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার পর আগুন লাগায় দেশের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগারের কিছু ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার বিস্তারিত পড়ুন

রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে: অক্সফোর্ড ইকোনমিকসের প্রতিবেদন

অক্সফোর্ড ইকোনমিকসের ‘রাজনৈতিক স্বস্তি ফিরলেও রূপান্তরের ঝুঁকি এখনো আছে’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্বস্তি ফিরেছে। তবে গত আগস্টের পর থেকে দেশের সামগ্রিক অর্থনৈতিক ঝুঁকি বেড়েছে। এই সময়ে দেশের অর্থনৈতিক ঝুঁকি দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৭ দশমিক ১–এ দাঁড়িয়েছে, বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS