রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রা থেকে ৭১ হাজার ৪৭২ কোটি টাকা পিছিয়ে এনবিআর

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি ২৮ লাখ টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে আদায়কৃত রাজস্বের তুলনায় ১২ দশমিক ৩৬ শতাংশ বেশি। এরপরও লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।    এই আট মাসে ৩ লাখ বিস্তারিত পড়ুন

সোনা-রুপার দামে বড় পতন

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রুপার দাম কমানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২৫ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির বিস্তারিত পড়ুন

এলএনজিসহ ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন, ব্যয় হবে ২৮৮২ কোটি টাকা

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দুই কার্গো এলএনজি ও ১ কোটি লিটার পাম অলিনসহ ৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২ হাজার ৮৮৩ কোটি টাকা। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও উর্ধ্বতন বিস্তারিত পড়ুন

২ দিনের ঐচ্ছিক ছুটি, ১২ দিনের অর্থনৈতিক স্থবিরতা!

চাকরিজীবীদের দুই দিনের ঐচ্ছিক ছুটির কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও দাপ্তরিক সেবা কার্যক্রমে ১২ দিনের দীর্ঘ স্থবিরতা নেমে এসেছে। ঠিক সেই সময় এই স্থবিরতা দেখা দিল, যখন বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি বহুমাত্রিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়ে ব্যাংকে আমদানি ঋণপত্র (এলসি) খোলা অনেক জরুরি ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, বিশ্বে এখন প্রায় প্রতিটি পণ্যের দাম প্রতি বিস্তারিত পড়ুন

২ দিনের ঐচ্ছিক ছুটি, ১২ দিনের অর্থনৈতিক স্থবিরতা!

চাকরিজীবীদের দুই দিনের ঐচ্ছিক ছুটির কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও দাপ্তরিক সেবা কার্যক্রমে ১২ দিনের দীর্ঘ স্থবিরতা নেমে এসেছে। ঠিক সেই সময় এই স্থবিরতা দেখা দিল, যখন বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি বহুমাত্রিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়ে ব্যাংকে আমদানি ঋণপত্র (এলসি) খোলা অনেক জরুরি ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, বিশ্বে এখন প্রায় প্রতিটি পণ্যের দাম প্রতি বিস্তারিত পড়ুন

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ’র অংশ দিলো নগদ

রেভিনিউ ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে নগদের রেভিনিউ থেকে ডাক বিভাগকে এ অর্থ দেওয়া হয়। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম কাছে এ চেক হস্তান্তর করেন নগদের চিফ ফাইন্যানশিয়াল অফিসার আফজাল আহমেদ। এ সময় নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম এবং নগদ লিমিটেড ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, ব্যবসা পরিচালনার জন্যে প্রযুক্তিসহ প্রয়োজনীয় সব বিনিয়োগই করবেন নগদ লিমিটেড। সেবা পরিচালনার ক্ষেত্রে ডাক বিভাগের কোনো আর্থিক বিনিয়োগও থাকবে না। সেবা থেকে রেভিনিউ’র ৫১ শতাংশ পাবে বাংলাদেশ ডাক বিভাগ। নগদ লিমিটেড পাবে বাকি ৪৯ শতাংশ রেভিনিউ। এর আগে সেবা শুরুর পর থেকে বিভিন্ন সময়ে ডাক বিভাগকে মোট ১৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৬০ টাকা রেভিনিউ’র অংশ দিয়েছে নগদ লিমিটেড। এর মধ্যে ২০২৪ সালের মে মাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৫৮ টাকার চেক হস্তান্তর করা হয়। তারও আগে ২০২২ সালে ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ৬৪৭ টাকা এবং ২০২০ সালে ১ কোটি ১২ লাখ টাকা ডাক বিভাগকে প্রদান করে নগদ লিমিটেড। মঙ্গলবার চেক হস্তান্তরের পর নগদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। তিনি বলেন, নগদ এই খাতের বাজারে যথেষ্ট প্রতিযোগিতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে আরও উৎসাহ দিচ্ছে। এর ফলে এই খাতে বাংলাদেশের প্রভূত উন্নতি ঘটছে। তিনি বলেন, নগদ ডাক বিভাগেরই সেবা। ডাক বিভাগ এবং নগদের সবাই মিলে আমরা নগদকে আরও এগিয়ে নেবো। ডাক বিভাগ থেকে আমরা যেমন নগদকে ওউন করি, একইভাবে সরকারও নগদকে ওউন করে।এখন হয়ত নগদ থেকে বছরে ১৩-১৪ কোটি টাকা পাওয়া যাচ্ছে। আশা করি সেই সময় বেশি দূরে নয় যখন এখান থেকে বছরে সরকার একশ কোটি টাকার রাজস্ব পাবে। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, প্রযুক্তির মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষকে আর্থিকভাবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নগদের অবদান অসামান্য। নতুন নতুন উদ্ভাবনের পাশাপাশি বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করে গ্রাহক স্বার্থ নিশ্চিত করার ক্ষেত্রে নগদের অবদান সবচেয়ে বেশি। সেই সঙ্গে প্রতিবছর সরকারের রাজস্ব আয়েও নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৯ সালের মার্চে যাত্রার পর থেকেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে নগদ। পিছিয়ে পড়া মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে যুক্ত করার মাধ্যমে দেশের ডিজিটাল আর্থিক খাতে বিপ্লব ঘটিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন প্রায় দেড় হাজার কোটি টাকা। উদ্ভাবনী সেবা নিশ্চিত করার পাশাপাশি সর্বনিম্ন ক্যাশ আউট চার্জসহ অত্যাধুনিক সব সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে আর্থিকখাতে অভূতপূর্ব পরিবর্তন ঘটিয়েছে নগদ। সরকারের ফ্যামিলি কার্ডের অর্থ বিতরণের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত পড়ুন

জানুয়ারিতে ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি হ্রাসের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলা থেকে তৈরি পোশাক রপ্তানির বড় দুঃসংবাদ এলো। জানুয়ারি মাসে ইইউ-ভুক্ত দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে জানুয়ারিতে বাংলাদেশ ইইউতে ১ দশমিক ৪৩ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছে, যা আগের বিস্তারিত পড়ুন

ঈদ শেষে ঢাকার কাঁচাবাজারে ধীরগতি, কম সরবরাহে বাড়তি দামে পণ্য

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রাজধানীর কাঁচাবাজারগুলোতে এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফেরেনি। দোকানপাট আংশিক খোলা, সরবরাহ কম আর ক্রেতা উপস্থিতিও সীমিত—সব মিলিয়ে বাজারে চলছে এক ধরনের স্থবিরতা। সোমবার (২৩ মার্চ) রাজধানীর সূত্রাপুর, রায়সাহেব বাজার, নয়াবাজার ও ধূপখোলা মাঠসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের ছুটির কারণে অনেক ব্যবসায়ী এখনও বিস্তারিত পড়ুন

পুরান ঢাকায় জমে উঠেছে ঈদ আনন্দ মেলা

ঈদের তৃতীয় দিনেও রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জমে উঠেছে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মেলা। ঈদের ছুটিকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলার প্রাঙ্গণগুলো। পুরান ঢাকার ঈদ আনন্দ মেলা নগরবাসীর জন্য বাড়তি আনন্দ ও বিনোদনের সুযোগ তৈরি করেছে, যা ঈদের উৎসবকে আরও বর্ণিল করেছে। বিস্তারিত পড়ুন

ঈদের কেনাকাটার পূর্ণতায় আতর টুপি জায়নামাজ

ঈদের কেনাকাটা যেন শেষ হয়েও হয় না শেষ। কী যেন শেষ দিনের জন্য বাকি থেকে যায়। শেষ কেনাকাটা এনে দেয় ঈদের পূর্ণতা। আর সেটি হলো আতর,জায়ানামাজ আর টুপি।তাইতো শেষ দিনে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আতর-টুপির মার্কেটে তিল ধারনের ঠাঁই নেই। শুক্রবার (২০ মার্চ) বৃষ্টি উপক্ষো করেও মুসল্লিরা কেনাকাটা করছেন। ঈদের বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS