শেষ কার্যদিবসে ডিএসইর লেনদেন কমেছে

শেষ কার্যদিবসে ডিএসইর লেনদেন কমেছে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশের পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে।অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৬৬ ও ২০১৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮৮৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৭২ কোটি টাকা কম।আগের দিন ডিএসইতে এক ৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। 

বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টি কোম্পানির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- সিটি ব্যাংক, লাভেলো আইসক্রিম, ডোমিনেজ স্টিল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, একমি লিমিটেড, সিনোবাংলা, অগ্নি সিস্টেম, খান ব্রাদার্স, পিপলস ইন্স্যুরেন্স ও সান লাইফ ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৩১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৪টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ২১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS