তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা জানান। বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের ছেলেরা খালি ঘুরে বিস্তারিত পড়ুন
উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এদিন বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হবে। শনিবার (১৪ মার্চ) মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার (মির্জা আব্বাসের) সঙ্গে সহধর্মিণী ও বিস্তারিত পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা বিস্তারিত পড়ুন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার (১৩ মার্চ) চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী বিকেল বিস্তারিত পড়ুন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ভারতে গ্রেপ্তারের ঘটনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে ন্যাশনাল পিপলস অ্যালায়েন্স (এনপিএ)। তবে শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়, দ্রুততম সময়ের মধ্যে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (৯ মার্চ) এনপিএর তিন মুখপাত্র নাজিফা বিস্তারিত পড়ুন
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদরা ২৪’র গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেননি। যদিও অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে। তিনি বলেন, সরাসরি অংশগ্রহণ না করার কারণে সরকারের গৃহীত পদক্ষেপ অভ্যুত্থানের পক্ষে না গিয়ে বিপক্ষে যাচ্ছে। সরকারের উচিত জনগণের আশা-আকাঙ্ক্ষার আলোকে দেশকে এগিয়ে নেওয়া। সোমবার বিস্তারিত পড়ুন
বিএনপি সংসদ সদস্যদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশ গড়ার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিএনপির সংসদ সদস্যরা শপথের দিনই ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন বলেও দাবি করেন তিনি। রোববার (৮ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাইয়ের সাংবিধানিক বিস্তারিত পড়ুন
দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারাদেশের ছাত্র-নাগরিকদেরকে পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন তারা। বিস্তারিত পড়ুন
ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের (এমপি) নিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। দিনের কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও বিস্তারিত পড়ুন
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা পল্লবী ও রূপনগরের গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার (৭ মার্চ) রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ, কালশী ও এভিনিউ–৫সহ বিভিন্ন এলাকায় এসব পরিবারের বাসায় গিয়ে তাদের খোঁজখবর নেন তিনি। এ সময় পরিবারের বিস্তারিত পড়ুন