সড়কে ‘চাঁদা জাতীয়করণ’ হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণ করা হলো কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে দুর্নীতির লাগাম টানা নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেছেন, সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, তার ব্যাকরণ বোঝা যাচ্ছে না। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বিস্তারিত পড়ুন

বিএনপি-আ.লীগ-জামায়াত যেই হোক, দোষী হলে রেহাই নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু ফরিদপুর জেলা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, দল-মত দেখার কোনো সুযোগ নেই। দোষী হলে তিনি বিএনপি, জামায়াত বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেই হোন, তাকে আইনের আওতায় আনতে হবে। এটিই সরকারের অবস্থান। নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে। শুক্রবার (২০ বিস্তারিত পড়ুন

পরিবহনমন্ত্রীর বক্তব্য বাস্তবে চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ প্রক্রিয়া

‘সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না’ সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের করা এ বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে পরিবহনমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করেন বিস্তারিত পড়ুন

মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি, স্থান পেয়েছে দুর্নীতিগ্রস্তরা: নাহিদ

নবগঠিত সরকারের মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিকভাবে অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত এবং ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত, হত্যা মামলার আসামি—এই ধরনের লোককে স্থান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু এবং সদ্যগঠিত মন্ত্রিসভা নিয়ে এনসিপির বিস্তারিত পড়ুন

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন আগ্রহ বেশি মানুষের। পাট দেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত। এতবছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরি নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে কাজ করতে হবে।নৈতিকতা ও সক্ষমতা নিয়ে করতে হবে। বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিস্তারিত পড়ুন

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মন্ত্রীর

নবনিযুক্ত মুক্তিযুদ্ধমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।   তিনি বলেন, তৎকালীন মেজর ও পরবর্তীতে রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার বিস্তারিত পড়ুন

কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো: ধর্মমন্ত্রী

রমজান মাসে বাজার অস্থিতিশীল কিংবা কালোবাজারি করলে তাদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাশেষে এক প্রশ্নের উত্তরে তিনি এ হুঁশিয়ারি দেন। কাজী কায়কোবাদ বলেন, আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলি, তাহলে দেশে বিস্তারিত পড়ুন

চূড়ান্ত হচ্ছে নতুন মন্ত্রিসভা, তালিকা জানেন শুধু তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর গত কয়েক দিনে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম নিয়ে বিভিন্ন তালিকা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এসব নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। তবে বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এসব তালিকার অধিকাংশই ধারণানির্ভর এবং বাস্তবতার সঙ্গে মিল নেই। সূত্র জানায়, অত্যন্ত বিস্তারিত পড়ুন

ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন

পালিয়ে যাওয়া স্বৈরশাসক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বিএনপি ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানাবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। এ প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন বলেন, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে এ নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোটাধিকার প্রয়োগ করেছে।ভোটাররা ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছে। এসময় তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার পর এই সংসদই সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী এবং জন-আকাঙ্ক্ষার প্রতিফলক হবে। নতুন সরকারের তিনটি মূল অগ্রাধিকার হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলের কথা উল্লেখ করেন তিনি। সালাহউদ্দিন আরও বলেন, এবারের নির্বাচনে বিএনপির বিজয় প্রত্যাশিত ছিল এবং তারেক রহমানের উপস্থিতি ঘিরে মানুষের অংশগ্রহণ লক্ষ্যণীয় ছিল। নির্বাচনের মাধ্যমে দেশে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে। তিনি বলেন, জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার প্রতীক এবং তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধানির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গঠনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সৌজন্যে: বাংলাদেশ বিস্তারিত পড়ুন

কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীসহ সবার প্রতি তার অবস্থান স্পষ্ট করে বলেছেন, আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল–এর গ্র্যান্ড বলরুমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় পরবর্তী সংবাদ সম্মেলনে বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS