News Headline :
‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি ইউক্রেনের বন্দরে জাহাজে রুশ হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক সাদা পোশাকে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ, দাবি অখিলেশ যাদবের মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পরিমাপে কারচুপি করায় মহাখালীতে ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা নতুন চার কোম্পানি যুক্ত করে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় জামায়াতের সেই এমপির আরেকটি ভিডিও ভাইরাল জামায়াতের এমপি নজরুল বললেন, ‘ওরে নিয়ে আমি একবারই এসেছি’ বিএনপি বিপ্লবের সন্তান, কোনো আত্মদান বৃথা যায় না: রিজভী

নির্বাচনের সময় ঘোষণার এখতিয়ার প্রধান উপদেষ্টার: আসিফ নজরুল

জাতীয় নির্বাচন আয়োজনের সময় নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ‘২০২৫ সালে নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে’ বলে দেওয়া ওই বক্তব্যের ব্যাখ্যায় তিনি জানিয়েছেন, নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার কেবল প্রধান উপদেষ্টার। শনিবার (১৯ অক্টোবর) নিজের বিস্তারিত পড়ুন

নাটোরে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ২

নাটোরের বড়াইগ্রামে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ও মাছবাহী পিকআপভ্যানের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক যাত্রী। শুক্রবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ বিস্তারিত পড়ুন

সিদ্ধিরগঞ্জে ঘরে মিলল দম্পতির মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়ার ঘর থেকে মো. আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়না (৫৭) নামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় পাইনাদী মধ্যপাড়া পাইনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রবাসী আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত মো. আবুল কালাম মিজমিজি বিস্তারিত পড়ুন

চ্যালেঞ্জ শেষ হয়নি, ফ্যাসিস্টের দোসরদের বিষয়ে সজাগ থাকতে হবে: সারজিস আলম

ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও চ্যালেঞ্জ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি ফ্যাসিস্টদের দোসরদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানী মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক মতবিনিময় সভায় সারজিস এ আহ্বান জানান। এ ছাত্রনেতা বলেন, বিস্তারিত পড়ুন

১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত।শুক্রবার (১৮ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ বিস্তারিত পড়ুন

রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে

বিদ্যুৎ খাতে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক দুই মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ছয় কর্মকর্তার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।   শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া বিস্তারিত পড়ুন

জনসচেতনতা বাড়াতে ১৫ দিনব্যাপী ট্রাফিক সেবা

জনসচেতনতা বাড়াতে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্দেশে আগামী ২১ অক্টোবর থেকে ১৫ দিনব্যাপী ট্রাফিক সেবা পক্ষ উদযাপন করা হবে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ বিষয়ে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। অনিবার্য কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত ট্রাফিক সেবা পক্ষ বিস্তারিত পড়ুন

শেখ হাসিনা ভারতেই আছেন—থাকবেন, জানাল দিল্লি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই আছেন। নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন, এখনো আছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এ দিন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে একাধিক প্রশ্ন বিস্তারিত পড়ুন

মাহফুজের আহ্বানে পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মসূচি স্থগিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের আহ্বানে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের কর্মসূচি স্থগিতের কথা জানান পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাকিম (এজিএম) গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দাবির বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন। মামলা প্রত্যাহার এবং আটকদের ছেড়ে বিস্তারিত পড়ুন

ঢাবিতে ঘুরে ঘুরে বিপ্লবের গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেওয়ালগুলোতে বিপ্লবীদের আঁকা গ্রাফিতি ঘুরে ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালে আঁকা এসব গ্রাফিতি ঘুরে দেখেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS