ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপবাহী একটি লরিতে আগুন লেগে কেবিনের অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কিছু সময়ের জন্য মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচলে বিঘ্ন ঘটে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট পদচারী–সেতু এলাকায় এ ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. বিস্তারিত পড়ুন
বঙ্গোপসাগর এখন আর শুধু একটি সামুদ্রিক অঞ্চল নয়। এটি পরিণত হয়েছে ভারত মহাসাগরীয় ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মঞ্চে।দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইন্দো-প্যাসিফিকের সংযোগস্থলে অবস্থান করা বাংলাদেশকে ঘিরে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। এর সঙ্গে যুক্ত হয়েছে জাপান, অস্ট্রেলিয়া, কোয়াড, এমনকি পাকিস্তানের নতুন কৌশলগত আগ্রহও। প্রশ্ন হচ্ছে, বিস্তারিত পড়ুন
দেশের বিভিন্ন শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা আইনের সংস্পর্শে আসা অন্তত ৭০ জন শিশুর বয়স ১৮ বছর অতিক্রম করেছে। এর মধ্যে গাজীপুর বালিকা কেন্দ্রে একজন, বালক কেন্দ্রে ৫৩ জন এবং যশোরে ১৬ জন রয়েছে।আর এসব কেন্দ্রে থাকা শিশুদের মধ্যে হত্যা মামলায় যুক্ত রয়েছে ২১৪ জন। সম্প্রতি আইন কমিশনের ‘শিশু আইন, ২০১৩: বিস্তারিত পড়ুন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি স্পিকারকে (ভারপ্রাপ্ত) অবহিত করল নির্বাচন কমিশন (ইসি)। পরে আরও আলোচনা করে ভোটের তারিখ জানাবে সংস্থাটি। মঙ্গলবার (২৮ জুলাই) স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব কথা জানান। আখতার আহমেদ বলেন, “মাননীয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), তিনজন নির্বাচন কমিশনারসহ আমরা মাননীয় বিস্তারিত পড়ুন
বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। মঙ্গলবার (২৮ জুলাই) দুই নেতার মধ্যে অনুষ্ঠিত টেলিফোন আলাপে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস এ তথ্য জানায়। আলাপে বাংলাদেশের চলমান গ্যাস বিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে থাকেন, ততদিন তার বিরুদ্ধে কোনো লিগ্যাল প্রসিডিউর শুরু করা যাবে না। তবে দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই আগের ও পরের কর্মকাণ্ডের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রম বিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবসরে পাঠানো এসব কর্মকর্তা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) বিস্তারিত পড়ুন
রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে গভীর রাত পর্যন্ত জেগে রান্না করছে।কোনো কোনো পরিবার দিনের পর দিন হোটেল থেকে খাবার কিনে খাচ্ছে। অন্যদিকে, গ্যাসের সংকটে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএনজিচালিত যানবাহনের চালকদেরও। বিস্তারিত পড়ুন
দখল ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়া রাজধানীর শেওড়াপাড়ার বগারমার খাল পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৭ জুলাই) রাজধানীর ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শেওড়াপাড়ার শাপলা সরণির বাসিন্দাদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এলাকাবাসী জানান, ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শেওড়াপাড়ার শাপলা সরণি এলাকার ওপর দিয়ে প্রবাহিত বগারমার খাল দখল ও বিস্তারিত পড়ুন
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। গত ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু ফলাফল প্রস্তুত না হওয়ায় তা প্রকাশ করা যায়নি। বিস্তারিত পড়ুন