আসিয়ান কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশ দলের

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে আজ থেকে শুরু হয়ে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। ডাক পাওয়া ২৮ জন ফুটবলারের মধ্যে ২৭ জনই বৃহস্পতিবার (২৭ আগস্ট) টিম ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) থেকে কিংস অ্যারেনায় শুরু হবে মাঠের অনুশীলন। তবে পারিবারিক সমস্যার কারণে গোলরক্ষক মিতুল মারমা বিস্তারিত পড়ুন

ট্রাম্পের নির্দেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনার মধ্যেই কানাডা সীমান্তবর্তী লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।এর মাধ্যমে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের ভৌগোলিক নামকরণে লেকটির নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে সইয়ের পর ট্রাম্প কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে বিস্তারিত পড়ুন

চীনের কর সংস্কার থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ: অধ্যাপক পিং ঝাং

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণ জোরদার করতে সরকারের বিভিন্ন স্তরের মধ্যে রাজস্ব ও ব্যয়ের দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং স্থানীয় পর্যায়ে সম্পত্তির মূল্যায়ন ও কর আদায় ব্যবস্থার আধুনিকায়ন করা জরুরি বলে মন্তব্য করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনৈতিক গবেষক অধ্যাপক পিং ঝাং। তিনি বলেন, ‘চীন মূলত পরোক্ষ করের ওপর বেশি নির্ভরশীল বিস্তারিত পড়ুন

পোশাক কারখানার মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

তৈরি পোশাক খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষা জোরদার ও অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করতে ‘আনএমপ্লয়েড ওয়ার্কার্স প্রটেকশন প্রোগ্রাম’ (ইউডব্লিউপিপি) ও ‘লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়িত ‘টিএ-এসপিবিএস’ প্রকল্পের যৌথ উদ্যোগে বিস্তারিত পড়ুন

থামছে না স্বর্ণ চোরাচালান: ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা

কোনো কিছুতেই থামছে না স্বর্ণ চোরাচালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান, ঘন ঘন আটক ও বিপুল পরিমাণ স্বর্ণ জব্দের পরও থামছে না এই অবৈধ ব্যবসা।বরং প্রতিদিন নিত্যনতুন কৌশলে আকাশ, জল ও স্থলপথে দেশের ভেতরে প্রবেশ করছে শত শত কোটি টাকার অবৈধ স্বর্ণ। তবে উদ্বেগের বিষয় হলো, মাঠপর্যায়ের বাহক বা কুরিয়াররা বিস্তারিত পড়ুন

দলের নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী

দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়িত হলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের বিস্তারিত পড়ুন

কাজী নজরুল ইসলামের সমাধিতে রিজভীর শ্রদ্ধা

কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে তিনি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম দ্রোহের-প্রেমের কবি হিসেবে পরিচিত। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে বিস্তারিত পড়ুন

শিবিরের সাথী হয়েও ছাত্রদলের পদ নিয়েছিলেন ঢাবির ইমরোজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রশিবিরের ছাত্র অধিকারবিষয়ক সম্পাদক আহসান হাবিব ইমরোজ ২০২২ সালে সংগঠনটির ‘সাথী’ হওয়ার পরও ২০২৩ সালে ছাত্রদলের হল কমিটিতে পদ নিয়েছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ছাত্রদলের মধ্যে ‘গুপ্ত’ থাকার অভিযোগ তুলেছেন ছাত্রদলের নেতারা। মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের ২০২৩ সালের ৫ জুন অনুমোদিত একটি বর্ধিত কমিটির তালিকা বিস্তারিত পড়ুন

গত বছরের তুলনায় খুন, ধর্ষণ ও মব কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে দেশের জলদস্যু ও অপরাধীদের দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের বিস্তারিত পড়ুন

সৌদি থেকে ফিরেছে ৯ বাংলাদেশির লাশ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের লাশ দেশে ফিরেছে। তাদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গার একজন এবং রাজশাহীর বাগমারার একজন রয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর প্রিয়জনের লাশ ফিরে পেলেও নয়টি পরিবারে এখন শোকের ছায়া। আর পরিচয় শনাক্ত না বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS