আরও নাজুক ও দুর্বল ঋণ পরিস্থিতি পাবে বর্তমান সরকার: দেবপ্রিয় ভট্টাচার্য

বিগত সময়ের চেয়ে আরও নাজুক ও দুর্বল ঋণ পরিস্থিতি বর্তমান সরকার পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘নতুন সরকারের সূচনাবিন্দু: অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের ঋণ ও বিস্তারিত পড়ুন

এতিম শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ইফতার

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হেফজ মাদরাসায় মাসজুড়ে ইফতার ও সেহরি সরবরাহের উদ্যোগ নিয়েছে বিএনপি। এ কর্মসূচির অংশ হিসেবে এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিস্তারিত পড়ুন

পরিবহনমন্ত্রীর বক্তব্য বাস্তবে চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ প্রক্রিয়া

‘সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না’ সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের করা এ বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে পরিবহনমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করেন বিস্তারিত পড়ুন

মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি, স্থান পেয়েছে দুর্নীতিগ্রস্তরা: নাহিদ

নবগঠিত সরকারের মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিকভাবে অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত এবং ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত, হত্যা মামলার আসামি—এই ধরনের লোককে স্থান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু এবং সদ্যগঠিত মন্ত্রিসভা নিয়ে এনসিপির বিস্তারিত পড়ুন

প্রথম দিনেই জমজমাট চকবাজারের ইফতার বাজার

রমজানের প্রথম দিন থেকেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার এলাকায় জমে উঠেছে প্রায় চার শতকের পুরোনো ইফতারির বাজার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই সার্কুলার রোডজুড়ে দেখা যায় মানুষের ঢল। বাতাসে ভেসে বেড়ায় কাবাব, হালিম ও জিলাপির মিষ্টি সুঘ্রাণ। বাহারি ইফতারের স্বাদ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন এখানে। বিক্রেতাদের কণ্ঠে বিস্তারিত পড়ুন

ফেনীতে ৫ দিন ধরে নিখোঁজ যুবক, জ্ঞান হারাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে গিয়ে নিখোঁজ হয়েছেন তোফায়েল আহাম্মদ (২৮) নামে এক রাজমিস্ত্রী। নিখোঁজ হওয়ার পাঁচ দিনেও সন্ধান মেলেনি তার। এ ঘটনায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী সায়েমা আক্তার জেরিন বারবার জ্ঞান হারাচ্ছেন।  পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির সন্ধানে গত ১৫ ফেব্রুয়ারি ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তোফায়েলের বাবা বিস্তারিত পড়ুন

প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানের জন্য ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে সভাপতি করে এই কমিটি গঠন করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সদস্যরা হলেন—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী; প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, বিস্তারিত পড়ুন

বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ তদন্তে কমিটি গঠন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগসমূহ নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, বিস্তারিত পড়ুন

রোজার প্রথম দিনে সড়কে ছিল যানজট

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা গেছে তীব্র যানজট। অফিস ছুটির পর ঘরমুখী মানুষের চাপে শাহবাগ থেকে শ্যামলী পর্যন্ত বিভিন্ন এলাকায় ধীরগতির যান চলাচল ও দীর্ঘ সময়ের ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। রমজান উপলক্ষে সরকারি অফিস, আদালত ও ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল বিস্তারিত পড়ুন

স্মার্টকার্ড প্রকল্পের ১৫ ডাটা এন্ট্রি অপারেটর বরখাস্ত

শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্মার্টকার্ড (আইডিউএ- পর্যায়) প্রকল্পের ১৫ ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মাহমুদুল হাসান তালুকদারের এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়েছে, আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে কর্মরত নয়জন আউটসোর্সিং জনবলের বিরুদ্ধে গুরুতর অফিস শৃঙ্খলা পরিপন্থি অভিযোগ প্রমাণিত বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS