এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১০ আগস্ট

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। গত ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু ফলাফল প্রস্তুত না হওয়ায় তা প্রকাশ করা যায়নি। বিস্তারিত পড়ুন

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, কার্যক্রম চালাতে পারবে আদ্-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। কয়েকটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ আদেশ জারি করা আদেশে এ অনুমতি প্রদান করা বিস্তারিত পড়ুন

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন শামা ওবায়েদ

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো এইচ. উশিয়ামা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি, সামাজিক সুরক্ষা ও বিস্তারিত পড়ুন

গভীর নিম্নচাপের প্রভাবে টানা পাঁচদিন ভারী বৃষ্টিপাতের আভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তর এ পূর্বাভাস প্রকাশ করে। পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ঘিরে বঙ্গোপসাগরে বড় শক্তির লড়াইয়ে কে এগিয়ে?

বঙ্গোপসাগর এখন আর শুধু একটি সামুদ্রিক অঞ্চল নয়। এটি পরিণত হয়েছে ভারত মহাসাগরীয় ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মঞ্চে।দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইন্দো-প্যাসিফিকের সংযোগস্থলে অবস্থান করা বাংলাদেশকে ঘিরে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। এর সঙ্গে যুক্ত হয়েছে জাপান, অস্ট্রেলিয়া, কোয়াড, এমনকি পাকিস্তানের নতুন কৌশলগত আগ্রহও। প্রশ্ন হচ্ছে, বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে মঙ্গলবার (২৮ জুলাই) আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (২৭ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইসি সচিব আখতার আহমেদ বলেন, মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচন বিস্তারিত পড়ুন

আগুনে পুড়ল চার গরু, ভেঙে গেল বিবিদাসের স্বপ্ন

বহু কষ্টে লালন–পালন করা চারটি গরুই ছিল দিনমজুর বিবিদাস চন্দ্র রায়ের পরিবারের একমাত্র মূলধন। সেই গরু বিক্রি করে ঋণ পরিশোধ, জমি বন্ধক নিয়ে চাষাবাদ করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু গোয়ালঘরে লাগা আগুনে চারটি গরুসহ বসতঘরের সবকিছু পুড়ে যাওয়ায় এক রাতেই নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিসামত বিস্তারিত পড়ুন

দুই দিনেই ১০০ কোটি পার, মুক্তির পরেই ঝড় তুলেছে মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি

অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নামার আগে থালাপতি বিজয়ের বিদায়ী ছবি ‘জন নায়াগন’ মুক্তির দুই দিনেই বিশ্বব্যাপী ১১২.৫০ কোটি রুপি আয় করেছে। তবে শক্তিশালী সূচনা সত্ত্বেও বক্স অফিসে ছবিটি বিজয়ের আগের দুই সুপারহিট ‘লিও’ (২০২৩) ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (২০২৪)-এর তুলনায় পিছিয়ে রয়েছে। এইচ বিনোথ পরিচালিত ছবিটি ২৩ জুলাই বিস্তারিত পড়ুন

প্রাথমিকে পদোন্নতির কাজে সতর্কতা, শিক্ষকদের প্রত্যাশা দ্রুত প্রজ্ঞাপন

উচ্চ আদালতের রায়ে দীর্ঘদিনের আইনি বাধা কেটেছে। এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতির মূল প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। তবে এই পদোন্নতি প্রক্রিয়ায় যেন কোনো যোগ্য শিক্ষক অন্যায্যভাবে বঞ্চিত না হন, সে জন্য জ্যেষ্ঠতার তালিকা বা ‘গ্রেডেশন’ প্রস্তুত ও নিখুঁত করার কাজে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন বিস্তারিত পড়ুন

‘মেল ইগো’ নয়, বদলান আপনার দৃষ্টিভঙ্গি

এক সময় পরিবারে উপার্জনের প্রধান দায়িত্ব কেবল পুরুষের কাঁধে ছিল। কিন্তু সময় বদলেছে।আজ নারীরা শিক্ষা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে করপোরেট, ব্যবসা, প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন পেশায় সাফল্যের শিখরে পৌঁছাচ্ছেন। ফলে অনেক পরিবারেই দেখা যাচ্ছে, স্ত্রীর আয় স্বামীর চেয়ে বেশি। এই পরিবর্তন অনেকেই সহজভাবে নিলেও, কেউ কেউ অস্বস্তি অনুভব করেন। বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS