নারীদের জন্য সিলিন্ডার ফ্রি, বাস ভাড়াও মওকুফ করলেন বিজয়

নারীদের জন্য একের পর এক জনকল্যাণমূলক ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় তিনি বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডারের খরচ বহন, সরকারি বাসে নারীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা আরও সম্প্রসারণ এবং চেন্নাইয়ের প্রস্তাবিত পরন্দুর বিমানবন্দর প্রকল্প বাতিলের ঘোষণা দেন। ‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় বছরে বিস্তারিত পড়ুন

মুম্বাই মেট্রোতে চাকরি পেল বিড়াল

মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের একটি আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার কাণ্ড। দীর্ঘদিন ধরে স্টেশনে ঘোরাফেরা করা বিড়ালটিকে চাকরি দেওয়ার দাবি তুলেছিলেন এক যাত্রী।সেই রসিকতায় সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষও বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ বা ‘প্রধান বিড়াল কর্মকর্তা’ পদ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের বিস্তারিত পড়ুন

সিরিয়ার সবেক গ্র্যান্ড মুফতির যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলের শীর্ষ ধর্মীয় কর্মকর্তা আহমাদ বদরুদ্দিন হাসুনকে যুদ্ধকালীন অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সোমবার দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত এই রায় দেন।আদালত হাসুনকে সহিংসতায় উসকানি, হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করেন। ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সিরিয়ার গ্র্যান্ড মুফতির বিস্তারিত পড়ুন

নেভাদায় দাবানল, সরে যেতে বলা হয়েছে ৯০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরের উপকণ্ঠে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ ও সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪২ হাজার মানুষকে অবিলম্বে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আরও ৪৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। শনিবার সকালে প্রথম আগুনের বিস্তারিত পড়ুন

পৌনে ৪ লাখ টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি পর্যায়ে সৌদি আরব, রাশিয়া, মরক্কো, কানাডা ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির কাছ থেকে ২ হাজার ৬৯৫ কোটি ১২ লাখ টাকা দিয়ে ৩ লাখ ৬৫ হাজার টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ইউরিয়া ৭০ হাজার টন, এমওপি ১ লাখ ১৫ হাজার টন, ডিএপি ১ লাখ ২০ বিস্তারিত পড়ুন

খাদ্যগুদাম ও ইমিগ্রেশনে নতুন প্রযুক্তি কেনার অনুমোদন সরকারের

খাদ্যগুদামে খাদ্যশস্য খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস ডানেজ কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংযোজনের জন্য বিশেষ ক্রয় পদ্ধতি গ্রহণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত বিস্তারিত পড়ুন

নরসিংদীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পিয়াল গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে বেলাবো বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এহসান উল্লাহ পিয়াল নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হক (ওরফে উল্লাহ) বিস্তারিত পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: কে হচ্ছেন বিএনপির প্রার্থী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। এ আসনের আসন্ন উপনির্বাচনে এখনো বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি।তবে দেলাওয়ার হোসেনই আবার মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছেন বলে জামায়াত সূত্রে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার বিস্তারিত পড়ুন

জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না: রিজভী

জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রুহুল বিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা নিহত

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে সাবেক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মো. আল আমিন সৈকত (৪০) নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় হামলার শিকার হন তিনি।গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত আল বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS