News Headline :
ভালোবাসার আড়ালে যে ফাঁদ, বুঝবেন যেভাবে রয়েছে সন্তানও, ৮ বছর একসঙ্গে থাকার পর হলো বিয়ে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা, আর্জেন্টিনাকে বড় জরিমানা – বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: সিন্ডিকেটের কবলে পান বাজার: হুমকির মুখে কোটি টাকার রপ্তানি – প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত খোজিন, অভিনন্দন মস্কোর ৩য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড ২০২৬ সম্পন্ন দীপু মনির স্বামীর জানাজায় স্লোগান: ছাত্রলীগ নেতা প্রত্যয় কারাগারে রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ২০ বছর পর ফের মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান

জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান গণপূর্তমন্ত্রীর

ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে দেশ ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ, অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় তিনি এ বিস্তারিত পড়ুন

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৭ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ বিষয়ে জানানো করা হয়। বার্তায় বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে বিস্তারিত পড়ুন

সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলা ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।তবে সাকিবের এমন বক্তব্যের পরই বিস্তারিত পড়ুন

সম্পর্ক টিকিয়ে রাখতে কী চান নারীরা? জানালেন জেনিফার লোপেজ

দামি পোশাক, বিলাসবহুল গাড়ি কিংবা ব্যক্তিগত বিমান, এসব দিয়ে কাউকে দীর্ঘদিন আকৃষ্ট রাখা যায় না। বরং একজন মানুষের ছোট ছোট দায়িত্ববোধ ও যত্নশীলতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।এমনটাই মনে করেন জনপ্রিয় মার্কিন তারকা জেনিফার লোপেজ। ইতালিতে একটি কনসার্টে অংশ নিয়ে সম্পর্ক ও ভালোবাসা নিয়ে কথা বলতে গিয়ে জেনিফার বলেন, মানুষ অনেক সময় বিস্তারিত পড়ুন

হাতঘড়ি কেনার আগে জানুন, কোন ধরনের ঘড়ি কার জন্য

একসময় হাতঘড়ির প্রধান কাজ ছিল শুধু সময় জানানো। কিন্তু প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে ঘড়িও বদলে গেছে।এখন এটি শুধু সময় দেখার যন্ত্র নয়, বরং ফ্যাশনের অংশ, ব্যক্তিত্বের প্রকাশ, এমনকি স্বাস্থ্য পর্যবেক্ষণেরও নির্ভরযোগ্য সঙ্গী। তাই নতুন ঘড়ি কেনার আগে শুধু নকশা নয়, নিজের জীবনযাপন, পেশা ও প্রয়োজনের কথাও ভাবা জরুরি। বর্তমানে বাজারে বিস্তারিত পড়ুন

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (এসইও-এফভিপি) পদে জনবল নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৪ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (এসইও-এফভিপি)লোকবল: নির্ধারিত নয় আবেদন করতে বিস্তারিত পড়ুন

সেন্সর ছাড়পত্র পেল ‘আওয়ারাপান ২’

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পেয়েছে ইমরান হাশমি অভিনীত চলচ্চিত্র ‘আওয়ারাপান ২’। সেন্সর বোর্ডের কয়েকটি সংশোধনী প্রস্তাব মেনে নেওয়ার পর সিনেমাটিকে ‘ইউএ ১৬+’ সনদ দেওয়া হয়েছে। বোর্ড সূত্রের খবর অনুযায়ী, ৯টি স্থানে সম্পাদনার পর সিনেমাটি ছাড়পত্র পায়। চূড়ান্ত অনুমোদনের পর ছবিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৪০ মিনিট ২০ বিস্তারিত পড়ুন

‘ক্যাফে অ্যামাজন’র উদ্বোধনী আয়োজনে গানে-নাচে মাতালেন জেফার

বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মলে আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ক্যাফে অ্যামাজন’-এর নতুন আউটলেটের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে কেবল ফিতা কাটা নয়, ছিল জমকালো সাংস্কৃতিক পরিবেশনাও। এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান। নিজের প্রাণবন্ত বিস্তারিত পড়ুন

ক্যাফে অ্যামাজনের উদ্বোধনীতে সুরের লহমায় ভাসালেন হাবিব ওয়াহিদ

বর্ণাঢ্য আয়োজন, ঝলমলে আলোকসজ্জা আর উৎসবের আবহে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করলো থাইল্যান্ডের জনপ্রিয় কফি চেইন ‘ক্যাফে অ্যামাজন’র নতুন আউটলেট। বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত গ্র্যান্ড ওপেনিং শুধু একটি ব্র্যান্ডের উদ্বোধনেই সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয়েছিল সুর, উচ্ছ্বাস আর দর্শক-শ্রোতার মিলনমেলায়। সন্ধ্যার শুরুতে প্রায় ঘণ্টাব্যাপী পরিবেশনায় মঞ্চ মাতান চলতি সময়ের গায়িকা জেফার রহমান। তার গানের আবেশ তখনও কাটেনি, এরই মধ্যে দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে মঞ্চে ওঠেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।হাত নেড়ে দর্শকদের শুভেচ্ছা জানাতেই মুহূর্তে বসুন্ধরা সিটি মুখর হয়ে ওঠে চারদিকে একটাই ধ্বনি, ‘হাবিব… হাবিব…’। মঞ্চে উঠেই ক্যাফে আমাজনের নতুন যাত্রার জন্য শুভকামনা জানান হাবিব।আড্ডার ছলে জানান নিজের পছন্দের পানীয়, হট কফি। এরপরই শুরু হয় সুরের জাদু। প্রথমেই কণ্ঠে তোলেন ‘তোমারে দেখিলো পরানো ভরিয়া’। ‘চন্দ্রগ্রহণ’ সিনেমার এই জনপ্রিয় গান শুরু হতেই দর্শক-শ্রোতারা যেন একসঙ্গে হয়ে ওঠেন সহশিল্পী। পুরো শপিং মল ভরে যায় সমবেত কণ্ঠের আবেগে। একটি গানের রেশ কাটতে না কাটতেই হাবিব গেয়ে ওঠেন ‘দিন গেল তোমার পথ চাহিয়া, মন পুড়ে সখি গো কার লাগিয়া’। এবার দর্শকেরা যেন নীরব মুগ্ধতায় ডুবে যান। তবে সেই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাঝপথেই গান থামিয়ে হাবিব হাসিমুখে বলে ওঠেন, ‘আমি বাজাব, আপনারা গাইবেন।’ আর তাতেই যেন বাঁধভাঙা উচ্ছ্বাস। মুহূর্তে দর্শকরাই হয়ে ওঠেন আসরের মূল কণ্ঠ। ‘বলে তো দিয়েছি হৃদয়ের কথা’ পরিবেশনের সময় যেন ভালোবাসার অপ্রকাশিত অনুভূতিগুলোও সুর হয়ে ভেসে বেড়াতে থাকে। এরপর ‘রাত নির্ঘুম’ গানে অভিমান, অপেক্ষা আর ভালোবাসার মিশেলে তৈরি হয় এক অন্যরকম আবহ। এরপর ভালোবাসার আরও গভীরে নিয়ে যেতে হাবিব গাইলেন ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’। দর্শকেরাও সুর মিলিয়ে যেন প্রিয় মানুষটিকে প্রশ্ন ছুড়ে দিলেন- ‘আমায় কতটা ভালোবাসো, সেই কথাটা জানতে চাই।’ পরের গান ‘পৃথিবীর যত সুখ’। গানের প্রতিটি পঙ্‌ক্তিতে যেন ভেসে উঠছিল স্বপ্ন, ভালোবাসা আর একসঙ্গে পথচলার গল্প। গান শেষে হাসতে হাসতেই হাবিব বললেন, ‘আপনারাই তো আমার চেয়ে ভালো গাইছেন।’ তার এই মন্তব্যে আরও এক দফা করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো আয়োজন। এরপর একের পর এক পরিবেশন করেন ‘বন্দে মায়া লাগাইছে’, ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে’, ‘ওই বেনি খুলে এলো চুলে’, ‘কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে’, ‘যাদু’ এবং সবশেষে শ্রোতাদের বহুল প্রতীক্ষিত ‘মহাজাদু’। প্রতিটি গানের সঙ্গে দর্শকের কণ্ঠ মিলেছে, প্রতিটি সুরে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। একসময় মনে হচ্ছিল, মঞ্চে শুধু একজন শিল্পী নন, হাজারো কণ্ঠ মিলেই যেন গড়ে উঠেছে এক বিশাল সংগীতানুষ্ঠান। বিস্তারিত পড়ুন

‘বয়কট চলবে’—ইনফান্তিনোর প্রতি অনাস্থায় অনড় উয়েফা

প্রধান টুর্নামেন্টগুলোর মালিকানা বা বাণিজ্যিক অংশীদারত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে আসা এবং জিয়ান্নি ইনফান্তিনোর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পরও ফিফার সংকট কাটেনি।  ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা স্পষ্ট জানিয়েছে, ফিফার টুর্নামেন্ট বয়কটের বিষয়ে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। স্কাই নিউজকে দেওয়া এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS