News Headline :
ভালোবাসার আড়ালে যে ফাঁদ, বুঝবেন যেভাবে রয়েছে সন্তানও, ৮ বছর একসঙ্গে থাকার পর হলো বিয়ে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা, আর্জেন্টিনাকে বড় জরিমানা – বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: সিন্ডিকেটের কবলে পান বাজার: হুমকির মুখে কোটি টাকার রপ্তানি – প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত খোজিন, অভিনন্দন মস্কোর ৩য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড ২০২৬ সম্পন্ন দীপু মনির স্বামীর জানাজায় স্লোগান: ছাত্রলীগ নেতা প্রত্যয় কারাগারে রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ২০ বছর পর ফের মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান
পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা, আর্জেন্টিনাকে বড় জরিমানা – বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা:

পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা, আর্জেন্টিনাকে বড় জরিমানা – বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা:

গত মাসে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনার জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এই শাস্তির ফলে কার্যত এক বছরের জন্য আন্তর্জাতিক ফুটবলের বাইরে চলে গেলেন তিনি।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।সেই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিলেন পারেদেস। অভিযোগ অনুযায়ী, তিনি স্পেনের মিডফিল্ডার গাভির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।

ঘটনায় জড়িত থাকার দায়ে আরও কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তা শাস্তি পেয়েছেন। আর্জেন্টিনার নাহুয়েল মলিনাকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।তার বিরুদ্ধে একবার হামলা এবং একবার হামলার চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে। পারেদেস ও মলিনা—দুজনকেই ৯০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, ‘অশোভন আচরণ’-এর দায়ে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এবং স্পেনের গাভিকে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। তাদের প্রত্যেককে প্রায় ৩০ হাজার ডলার জরিমানাও গুনতে হবে।

আর্জেন্টিনা কোচিং স্টাফের সদস্য ও সাবেক ডিফেন্ডার রবার্তো আয়ালাও শাস্তি পেয়েছেন। ফাইনালের বিশৃঙ্খলার সময় স্পেনের দানি ওলমোর ওপর হামলার অভিযোগে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে।

ম্যাচটি আর্জেন্টিনার জন্য হতাশার ছিল আরও একটি কারণে। নির্ধারিত সময়ের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনসো ফার্নান্দেস। ফলে ম্যাচ শেষ করে তারা ১০ জন নিয়ে।

ফাইনালের ঘটনার পাশাপাশি ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত ব্যানার প্রদর্শনের কারণেও শাস্তি পেয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। খেলোয়াড়রা ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ (ফকল্যান্ডস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেছিলেন।

ফিফা জানিয়েছে, ক্রীড়া ইভেন্টকে অ-ক্রীড়াসংশ্লিষ্ট রাজনৈতিক বার্তা প্রচারের জন্য ব্যবহার করার দায়ে আর্জেন্টিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। পাশাপাশি ম্যাচ-পরবর্তী অসদাচরণ, সমর্থকদের বর্ণবাদী আচরণ এবং নিরাপত্তা ও শৃঙ্খলা বিধি লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।

এসব কারণে আর্জেন্টিনাকে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া পরবর্তী একটি ঘরের মাঠের ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার মাত্র ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকবে। ফিফার নির্দেশনা অনুযায়ী, জরিমানার একটি অংশ বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করতে হবে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, পারেদেস, মলিনা ও আলমাদার বিরুদ্ধে দেওয়া শাস্তি এবং আর্থিক জরিমানার বিরুদ্ধে তারা আপিল করবে। তবে আয়ালার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

আগামী এক বছরে আর্জেন্টিনার কোনো প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচ সূচিতে না থাকলেও, মৌসুমের প্রথম আন্তর্জাতিক বিরতিতে যুক্তরাষ্ট্রে কয়েকটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। ফলে নিষেধাজ্ঞার প্রভাব সবচেয়ে বেশি পড়বে পারেদেসের ওপর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS