যেমন চলছে গোলাপি বাস, যা বললেন যাত্রীরা

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের আশায় রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন অনেক নারী। কারও গন্তব্য অফিস, কারও শিক্ষাপ্রতিষ্ঠান, কেউবা ফিরবেন বাড়িতে।কিন্তু সকাল গড়িয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল-অপেক্ষার পরও কাঙ্ক্ষিত গোলাপি বাসের দেখা মেলেনি। বিমানবন্দর বাসস্ট্যান্ডে সকাল ১০টার দিকে একটি পিংক বাস দেখা গেলেও এরপর বিকেল ৩টা পর্যন্ত আর কোনো বাসের দেখা বিস্তারিত পড়ুন

বিমানবন্দর এলাকায় অর্থবাহী পিকআপে ডাকাতি, আটক ১২

রাজধানীর বিমানবন্দর এলাকায় ডি এল ফিলিং স্টেশনের অর্থবাহী পিকআপে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় চক্রটির হোতাকে আটক করেছে র‌্যাব। একই সঙ্গে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকার একটি ফলের আড়তে প্রকাশ্যে চাঁদাবাজির সময় আরও কয়েকজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে এসব ঘটনায় ১২ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৯ আগস্ট) এক বার্তায় র‌্যাব বিস্তারিত পড়ুন

সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ গড়তে সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের সংবিধানে সব নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ ব্যবস্থাপনার প্রান্তিক অংশীজন হিসেবে নয়, বরং সমান অধিকারসম্পন্ন অংশীদার হিসেবে বিস্তারিত পড়ুন

সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পর্ন তৈরির অভিযোগে তরুণীসহ দুজন গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, সংরক্ষণ, বিজ্ঞাপন ও অর্থের বিনিময়ে সরবরাহের অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) ও খাজা সাকলাইন ফারুক (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।বুধবার (১৯ বিস্তারিত পড়ুন

নৌযোগাযোগ বাড়াতে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা সই

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সামুদ্রিক যোগাযোগ জোরদারে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। চট্টগ্রাম বন্দর ও থাইল্যান্ডের রানং বন্দরের মধ্যে সরাসরি নৌ যোগাযোগ স্থাপনে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব এমওইউ স্বাক্ষরিত হয়। এমওইউ দুটি স্বাক্ষর করে এফকে লাইন ইন্টারন্যাশনাল গ্রুপ কোং লিমিটেড এবং বিস্তারিত পড়ুন

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশের পর আরাকান আর্মির (এএ) হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আনা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ছয়জন মিয়ানমারের রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত রোহিঙ্গা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি প্রার্থী ফখরুলের জন্য এমপিদের ভোট চাইলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে দলীয় সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় সংসদে আগামীকাল (২০ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে সরকার বিস্তারিত পড়ুন

আগুনে বন্ধ দরজা, জানালা পেরিয়ে তিনতলার কার্নিশে গিয়ে যেভাবে বাঁচলেন বাংলাদেশি দম্পতি

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাত। কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে হঠাৎ আগুন।ঘরের দরজার বাইরে তখন ধোঁয়া আর চিৎকার। বের হওয়ার পথও যেন বন্ধ।প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত জানালা দিয়ে নেমে তিনতলার কার্নিশে আশ্রয় নেন বাংলাদেশি দম্পতি সুমাইয়া আখতার ও রেজাউল ইসলাম। কার্নিশে দাঁড়িয়ে ‘হেল্প, হেল্প’ বলে চিৎকার করছিলেন তারা।কিন্তু নিচ থেকে বিস্তারিত পড়ুন

বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (১৯ আগস্ট) দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাতারের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ড. খলিলুর রহমান। এ সময় তিনি কাতারের প্রতি বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ – ডপলার রিসার্চের জরিপ

দেশের দুই-তৃতীয়াংশ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট বলে এক জাতীয় জনমত জরিপে উঠে এসেছে। ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড নামে স্বাধীন জনমত গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত ওই জরিপে অংশ নেওয়া ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর প্রতি এ সন্তোষ জানিয়েছেন। বেসরকারি প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিংয়ের অর্থায়ন ও সহায়তায় পরিচালিত এই জরিপের ফলাফল বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS