বিমানবন্দর এলাকায় অর্থবাহী পিকআপে ডাকাতি, আটক ১২

বিমানবন্দর এলাকায় অর্থবাহী পিকআপে ডাকাতি, আটক ১২

রাজধানীর বিমানবন্দর এলাকায় ডি এল ফিলিং স্টেশনের অর্থবাহী পিকআপে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় চক্রটির হোতাকে আটক করেছে র‌্যাব। একই সঙ্গে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকার একটি ফলের আড়তে প্রকাশ্যে চাঁদাবাজির সময় আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

সব মিলিয়ে এসব ঘটনায় ১২ জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৯ আগস্ট) এক বার্তায় র‌্যাব সদর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য এবং অভিযানসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরতে বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS