News Headline :
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি রাষ্ট্রপতি প্রার্থী ফখরুলের জন্য এমপিদের ভোট চাইলেন প্রধানমন্ত্রী আগুনে বন্ধ দরজা, জানালা পেরিয়ে তিনতলার কার্নিশে গিয়ে যেভাবে বাঁচলেন বাংলাদেশি দম্পতি বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ – ডপলার রিসার্চের জরিপ বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্যালট নিয়ে সংসদ যাবে ইসি – রাষ্ট্রপতি নির্বাচন সংসদীয় সভায় বারবার কাঁদলেন ফখরুল, আবেগাপ্লুত প্রধানমন্ত্রীও জানা গেলো কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় নভোএয়ারে চাকরির সুযোগ জেনে নিন ডায়েটের খাবার সুস্বাদু করার কৌশল
বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্যালট নিয়ে সংসদ যাবে ইসি – রাষ্ট্রপতি নির্বাচন

বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্যালট নিয়ে সংসদ যাবে ইসি – রাষ্ট্রপতি নির্বাচন

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনী উপকরণ নিয়ে সংসদে পৌঁছাবেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের নেতৃত্বে সহায়ক কর্মকর্তারা।

বুধবার (১৯ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমরা ২০ জন সহায়ক কর্মকর্তা রয়েছি। আগামীকাল (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছাব।

‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কিছুটা পরে সংসদে পৌঁছাবেন। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। এরপর ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা সেখানেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।পরবর্তী সময়ে ইসিতে এসে গেজেট প্রকাশ করা হবে।

২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS