নীতি ও রাজনীতিতে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন খালেদা জিয়া: রিজভী

নীতি ও রাজনীতিতে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন খালেদা জিয়া: রিজভী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিকভাবে বিজয়ী হয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর নীলক্ষেতে আইসিএমএ ভবন মিলনায়তনে ‘মহীয়সী বেগম খালেদা জিয়া: ঐক্য, সংহতি ও আলোকিত দ্বীপ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে অন্তরীণ করে রাখা হয়েছিল। সেখানে তাকে যথাযথ চিকিৎসা কিংবা প্রয়োজনীয় সেবা দেওয়া হয়নি।সুস্থভাবে বেঁচে থাকার ন্যূনতম আয়োজন না থাকলেও নীতি ও রাজনীতিতে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন তিনি। 

তিনি বলেন, রাজনীতির মূল খোরাক হচ্ছে সংস্কৃতি।কোনো রাজনৈতিক দলের মধ্যে সঠিক সংস্কৃতিচর্চা না থাকলে দলের নেতারা আলোকিত মনোভাব নিয়ে গড়ে উঠতে পারেন না।

বিএনপির এই নেতা আরও বলেন, একজন সফল ও আদর্শ নেতার গুণাবলি অর্জনের ক্ষেত্রে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সান্নিধ্য অপরিহার্য।রাজনৈতিক নেতাদের আলোকিত ও মানবিক মানসিকতা গড়ে তুলতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই।

রিজভী বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। নানা বাধা ও প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি রাজনীতিতে নিজের অবস্থান ধরে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS