নওগাঁর মহাদেবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদুর রহমান কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
এসময় তিনি বলেন, শনিবার দুপুরে উপজেলার পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ থানায় একাধিক মামলা রয়েছে।সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের সর্বশেষ ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদুর রহমান মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।