ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন

ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন

মেদ কমাতে হলে ঘণ্টার পর ঘণ্টা জিমে গিয়ে ঘাম ঝরাতেই হবে-এমন ধারণা অনেকেরই। কেউ ভুঁড়ি কমাতে, কেউ আবার বাড়তি ওজন ঝরাতে ব্যায়ামে দীর্ঘ সময় ব্যয় করেন জিমে।বিশেষজ্ঞদের মতে, ক্যালোরি বার্ন যত হবে ততই কমবে ওজন। তবে ব্যায়াম ছাড়াও যদি প্রতিদিনের রুটিনে কয়েকটি অভ্যাসকে রপ্ত করতে পারেন, তাহলে মিলবে কাঙ্খিত ফলাফল।কীভাবে সহজে ব্যায়াম ছাড়াই ওজন কমানো যায়, জেনে নিন।

পর্যাপ্ত ঘুম জরুরি

ওজন কমাতে ঘুম অপরিহার্য।কারণ আপনার ঘুম যদি সম্পূর্ণ হয় তাহলেই ঝরতে থাকবে শরীরের মেদ। অনেকেই অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে থাকেন।আর তাদের জন্য এই ঘুম খুবই প্রয়োজন। অনেকের শরীরেই ঘুমের চাহিদা প্রচণ্ড পরিমাণে থাকে। আর তাতে সাড়া দিয়ে তবেই মেলে কাঙ্খিত স্বস্তি। যদি ভালো ঘুম হয়, তাহলে হাঙ্গার হরমোন গ্রোলিনের লেভেল বাড়বে, আর লেপ্টিনের লেভেল কমবে। যার ফলে আপনার খুবই কম খিদে পেতে পারে। যাদের ঘুম কম হয়, তারা উচ্চ ক্যালোরি যুক্ত খাবার খেতে বেশি পছন্দ করেন এবং জাঙ্ক ফুড বেশি খেতে চান। যা মেদ বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন পর্যাপ্ত ও ভালো ঘুম ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

ব্ল্যাক কফিতে চিনি নয়

বিশেষজ্ঞরা বলছেন, যদি কেউ ওজন কমানোর কথা ভেবে থাকেন, তাহলে কফি ভালো অপশন। তবে এই ব্ল্যাক কফিতে কিছুতেই  চিনি মেশানো যাবে না। ব্ল্যাক কফি পান করলে সপ্তাহে অন্তত ৫০০ ক্যালোরি কমতে পারে। চিনি কম অথবা চিনি ব্যতীত যে কোনো রান্না মেদ ঝরাতে খুবই সাহায্য করে। রান্নায়ও চিনির ব্যবহার কমানো ভালো অভ্যাস।

পর্যাপ্ত পানি পান করা 

পানি শরীরের জন্য যেমন জরুরি, তেমনি মেদ কমানোর ক্ষেত্রেও কার্যকর।  খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করলে পেট কিছুটা ভর্তি থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। এটি বিশেষ করে যারা বারবার কিছু না কিছু খেতে চান, তাদের জন্য উপকারী।

কোল্ড ড্রিংক পরিহার

ক্যালোরি কমানোর জন্য সবচেয়ে জরুরি হলো কোল্ড ড্রিংক পরিহার করা। কোল্ড ড্রিংক খেলে ক্যালোরি বাড়ে। এ ছাড়াও ক্যানের জুস এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে একটি ফল খাওয়া উচিত।

জাঙ্ক ফুড এড়িয়ে চলুন

জাঙ্ক ফুড ওজন বাড়ানোর অন্যতম বড় কারণ। অতিরিক্ত তেল, লবণ ও ক্যালোরিযুক্ত এসব খাবার শরীরে দ্রুত মেদ জমায়। তাই ওজন কমাতে চাইলে জাঙ্ক ফুড যতটা সম্ভব দূরে রাখাই ভালো।

সন্ধ্যার স্ন্যাকস

সন্ধ্যার স্ন্যাক্সসে অতিরিক্ত তেল জাতীয় বা ভাজাভুজি খাবার খাবেন না। সেই সময় গ্রিন টি বা কোনো মৌসুমি ফল খেতে পারেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS