টেস্টে ফিরেই দেবদূতের ১৩১*, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত

টেস্ট ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তনে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নিলেন দেবদূত পাড়িক্কাল। শ্রীলঙ্কার বিপক্ষে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে তার অপরাজিত ১৩১ রানের ওপর ভর করে ২ উইকেটে ২৮৮ রানের শক্ত ভিত গড়েছে ভারত। নিজেদের ইতিহাসের ৬০০তম টেস্টে আজ টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় বিস্তারিত পড়ুন

হিথ্রো বিমানবন্দরে জলাবদ্ধতা, ব্যাহত বিমানযাত্রা

পাইপলাইনে লিকেজের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের ২ ও ৩ নম্বর টার্মিনালে যাতায়াতে বিঘ্ন ঘটেছে। পরিস্থিতির কারণে এসব টার্মিনালে সড়কপথে প্রবেশ ও বের হওয়া আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের কেন্দ্রীয় টার্মিনাল এলাকায় পানি জমে যাওয়ায় টার্মিনাল ২ ও ৩-এ সড়কপথে যাতায়াত করা যাচ্ছে না। যাত্রীদের এসব বিস্তারিত পড়ুন

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

এক দিনের ব্যবধানে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বিস্তারিত পড়ুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক, চালু হলো হবিগঞ্জের ৮১ শিল্পকারখানা

কয়েক দিনের তীব্র গ্যাসসংকটের পর হবিগঞ্জের শিল্পাঞ্চলে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এতে বন্ধ ও সীমিত উৎপাদনে থাকা কারখানাগুলোতে আবার উৎপাদন শুরু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে কাজে ফিরেছেন শ্রমিকেরা। স্বস্তি ফিরেছে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যেও।গত বুধবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড বিস্তারিত পড়ুন

খালেদা জিয়া: গৃহবধূ থেকে আপসহীন নেত্রী-প্রধানমন্ত্রী

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়া। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি ‘আপসহীন’ নেত্রীর উপাধি পেয়েছিলেন। শনিবার (১৫ আগস্ট) শোক, শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ার মধ্য দিয়ে পালিত হচ্ছে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী। গত ৩০ ডিসেম্বর মৃত্যুর পর বিস্তারিত পড়ুন

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি বিস্তারিত পড়ুন

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করা ঢাকা জেলার ২৫ মেধাবী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে সরাসরি চিঠি লিখেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। চিঠির সঙ্গে শিক্ষার্থীদের জন্য বই, ফুল ও মিষ্টিও উপহার হিসেবে পাঠানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এতথ্য জানা বিস্তারিত পড়ুন

ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে দীনেশ ত্রিবেদী

ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (১৫ আগস্ট) ঢাকার ভারতীয় হাইকমিশনে ঝাড়ু হাতে তিনি এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানায়, ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকার ভারতীয় হাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা মিশন সংলগ্ন বিস্তারিত পড়ুন

রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু জয় বাংলাদেশি প্রত্যয়ের

রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মালেহুল সালেহীন প্রত্যয়, রোসাটমের ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও শিক্ষামূলক অভিযান ‘আইসব্রেকার অফ নলেজ’ শেষ করে রাশিয়ার মুরমানস্ক শহরে ফিরেছেন। দশ দিনের এই যাত্রায়, পারমাণবিক আইসব্রেকার ‘বিজয়ের ৫০ বছর’ (50 Let Pobedy) এ প্রত্যেয়ের সঙ্গে ছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী শিক্ষার্থীরা।অভিযানটির রুট ছিল বিস্তারিত পড়ুন

ডিএমপির মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত অভিযানে বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2026 EU BANGLA NEWS